ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের লাইন আপ কী? পপ তারকার প্রশ্নে মজার উত্তর টিমের
ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের লাইন আপ কী? পপ তারকার প্রশ্নে মজার উত্তর টিমের
টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রথমবার। স্বপ্ন সত্যি থেকে আর মাত্র এক কদম দূরে ভারতীয় মহিলা ক্রিকেট। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালে উঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রফি হারাতে হয়েছিল। এবার কোন ভুল নয়, অজিদের তাঁদের মাঠে হারিয়ে প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার স্বপ্ন দেখছে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। রবিবার আন্তর্জাতিক মহিলা দিবসে ম্যাচ জিতলেই ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে পারবে ভারত।
তার আগে এদিন দলের সঙ্গে ফটোসেশনে বিখ্যাত পপ গায়িকা কেটি পেরির সঙ্গে আড্ডা দিল ভারতীয় দল। এদিন অস্ট্রেলিয়া ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে ছবি তুলেছেন পেরি। সেই সঙ্গে দুই ক্রিকেট দলের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডাও দিলেন।
সেখানে মার্কিন গায়িকা মজা করে ফাইনালে ভারতীয় দলের টিম কম্বিনেশন কী হতে পারে জিজ্ঞাসা করেন। উত্তরে ভারতীয় মহিলা দল হাসি মুখেই জানায়, আমরা নিজেরাই জানি না। পাল্টা পেরি বলেন, 'এটাই কি ভারতীয় দলের স্ট্র্যাটেজি!'
Not even @katyperry is allowed to know the India team for tomorrow 😂 #T20WorldCup | #FILLTHEMCG pic.twitter.com/b3RQyJG5Wz
— T20 World Cup (@T20WorldCup) March 7, 2020
Click it and Unblock the Notifications