ফোকাসে এবার টেস্ট মহারণ, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কি খেলবেন বিরাট, কী জানালেন ভারত অধিনায়ক
ফোকাসে এবার টেস্ট মহারণ, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কি খেলবেন বিরাট, কী জানালেন ভারত অধিনায়ক
ওডিআই-টি২০ এখন অতীত, ডনের দেশে সামনে এবার টেস্ট মহারণ। ১৭ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজে ঢাকে কাঠি। অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন রাতের ম্যাচ দিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে চলেছে ভারত।

বিরাট কী দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলবেন
টেস্ট মহারণে নামার আগে অজিভূমে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে ভারতের। যার মধ্য় প্রথম প্রস্তুতি ম্যাচে আজ অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে লড়াই ড্র করেছেন রাহানেরা। এবার টেস্ট মহারণে মাঠে নামার আগে কি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিজের ব্যাটিং ঝালিয়ে নেবেন বিরাট? সিডনিতে আজ তৃতীয় টি-২০র পর কোহলিকে এই প্রশ্নই করা হয়।

কী জানালেন কোহলি
যার উত্তরে ১১ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তিনি নামবেন কিনা, সেই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি বলে বিরাট জানিয়েছেন। ম্যাচ শেষে বিরাট এদিন বলেন, 'সবে মাত্র আজ টি-২০ সিরিজ শেষ হল। কালকের দিনটা বিশ্রাম নেওয়ার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। তবে এখন থেকেই দল টেস্ট মোডে ঢুকে পড়তে চলেছে।'

প্রস্তুতি ম্যাচ নিয়ে কী ইঙ্গিত বিরাটের
বিরাট সঙ্গে জুড়েছেন, 'যেকোনও ম্যাচেই সমান দায়িত্ব নিয়ে খেলতে পছন্দ করি, তাই প্রস্তুতি ম্যাচটি খেললে অর্ধেক খেলে উঠে পড়ব এমন মানসিকতা নেই। খেললে পুরো ম্যাচেই খেলব, নইলে খেলছি না ' ১১থেকে ১৩ ডিসেম্বর সিডনির ড্রামোয়নে ওভালে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে।

প্রথম টেস্ট খেলে বিরাটের পিতৃত্বকালীন ছুটি
প্রসঙ্গত অ্যাডিলেডে গোলাপি বলে টেস্ট খেলে দেশে ফিরবেন বিরাট। জানুয়ারিতে মা হচ্ছেন অনুষ্কা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর স্ত্রীয়ের পাশে থাকতে চান বিরাট। সেই কারণেই ডনের দেশের প্রথম টেস্ট খেলে কোহলি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications