২৭ নভেম্বর এক দিনে শুরু ৩ ক্রিকেট সিরিজ, করোনা পর মাঠে ফিরছে ৩ দল, বিস্তারিত জেনে নিন

২৭ নভেম্বর এক দিন শুরু ৩ ক্রিকেট সিরিজ, করোনা পর মাঠে ফিরছে ৩ দল, বিস্তারিত জেনে নিন

মার্ক দ্য কালেন্ডার। ২৭ নভেম্বরে ঢাকে কাঠি ক্রিকেটে। একই দিনে শুরু তিন তিনটে ক্রিকেট টুর্নামেন্ট। একদিকে ভারত অস্ট্রেলিয়া, অন্যদিকে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড -ওয়েস্ট ইন্ডিজ একই দিনে মাঠে নামতে চলেছে।

ভারত অস্ট্রেলিয়া সিরিজে ঢাকে কাঠি

ভারত অস্ট্রেলিয়া সিরিজে ঢাকে কাঠি

২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওডিআই ম্যাচ দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফরে ঢাকে কাঠি পড়তে চলেছে। অজিদের বিরুদ্ধে ঐ দিন ওডিআই ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ফিরছে ভারত। ৩ ম্যাচের ওডিআইয়ের পর ৪ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-২০ ও ১৭ ডিসেম্বর থেকে চার ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে।

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

একই দিনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড দল প্রোটিয়া সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। করোনা পরবর্তী সময়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দল শেষবার করোনা পূর্ববর্তী সময় ৭ মার্চ ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিল।

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

অন্যদিকে ২৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্য়ে টি-২০ সিরিজে ঢাকে কাঠি। শুক্রবার দুই দল প্রথম টি-২০তে মাঠে নামছে। শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ মার্চ করোনা পূর্ববর্তী সময়ে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। এই ম্যাচের পর দীর্ঘ ৮ মাসের বিরতির পর ২৭ নভেম্বর ওয়েস্ট ইন্ডজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কেন উইলিয়ামসনের দল আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরতে চলেছে।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন

২৭ নভেম্বর সকাল ৯.১০ মিনিটে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখা যাবে। এরপর একই দিনে সকাল ১১.৩০ মিনিট থেকে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-২০ ম্যাচ দেখা যাবে। শেষে রাত ৯.৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্য়ে টি-২০ লড়াই দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+