দিন রাতের পিঙ্ক টেস্টে ভারতীয় দলে ওপেনিংয়ে কাদের বেছে নিলেন বর্ডার-গাভাসকর
দিন রাতের পিঙ্ক টেস্টে ভারতীয় দলে ওপেনিংয়ে কাদের বেছে নিলেন বর্ডার-গাভাসকর
অপেক্ষার আর মাত্র ১ দিন! তারপরই ভারত-অস্ট্রেলিয়া মেগা দ্বৈরথ। পিঙ্ক টেস্ট দিয়ে ভারত-অজি টেস্ট মহারণে ঢাকে কাঠি পড়তে চলেছে। আর দিন রাতের টেস্টে কিপিং ও ওপনিংয়ে কারা এই দুইই এখন ভারতীয় ক্রিকেট ফ্যানেদের কাছে লাখ টাকার প্রশ্ন।

কিপিংয়ে কে?
ডনের দেশে প্রথম টেস্টে দস্তানা হাতে ঋদ্ধিমান না পন্থ, কাকে দেখা যাবে, সেই নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বিরাট থেকে শাস্ত্রী এক বাক্য বিশ্বের সেরা কিপার হিসেবে ঋদ্ধিমানকে ১ নম্বরে রেখেছেন। তবে শেষ প্রস্তুতি ম্যাচে ৭৩ বলে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে কিপিংয়ের জন্য দাবি জানিয়ে রেখেছেন পন্থ। সেই সঙ্গে গতবার অজি সফরে পন্থের সেঞ্চুরি রয়েছে। তাই পিঙ্ক টেস্ট ঋদ্ধিমান সুযোগ পেলে তাঁকে শুধু কিপিংয়ে দক্ষতা দেখালেই চলবে না, সঙ্গে বড় রানও হাঁকানোর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

ওপেনিংয়ে কারা
কিপিংয়ে কে? এই প্রশ্নের পাশাপাশি পিঙ্ক টেস্টে ভারতীয় দলে ওপেনিংয়ে কারা? সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। ওপেনিংয়ে তিন জনের মধ্যে লড়াই, পৃথ্বী শ, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল।

কিংবদন্তি গাভাসকর কী বলছেন
ডনের দেশে ভারতীয় ওপেনিংয়ে দুই তরুণের মধ্য়ে পৃথ্বী শয়ের থেকে শুভমান গিলকে এগিয়ে রাখছেন গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক গাভাসকরের মতো প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডারও পৃথ্বীর থেকে শুভমানকে এগিয়ে রেখেছেন।

প্রস্তুতিতে পৃথ্বী ও গিলের পারফর্ম্যান্স
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চার ইনিংসে ব্যাট করলেও পৃথ্বীর ব্যাটে একটিও অর্ধশতরান নেই। চার ইনিংস মিলিয়ে সংগ্রহ মাত্র ৬২ রান। গড়ে সংগ্রহ ১৫.৫। সেখানেই শুভমান গিল শেষ প্রস্তুতি ম্যাচে ৬৫ রান হাঁকান। সব মিলিয়ে চার ইনিংসে নামের পাশে ১২৭ রান। ব্যাটিং গড় ৩১.৭৫।

অ্যালান বর্ডারের প্রশংসা পেলেন কোন ক্রিকেটার
ভারতীয় দলের ওপেনিং নিয়ে ভার্চুয়াল এক ক্রিকেট আড্ডায় অ্যালান বর্ডার বলেন, 'সিডনিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা খুব মন দিয়ে দেখেছি। সেখানে গিলের পারফর্ম্যান্স আমার মনে ধরেছে। ভারতীয় দলে ও তরুণ ক্রিকেটার হলেও, ওর ব্যাটিং টেকনিক ভালো। আমি দায়িত্বে থাকলে গিলকে সুযোগ দেব।'ভারতীয় দলের ওপেনিং নিয়ে ভার্চুয়াল এক ক্রিকেট আড্ডায় অ্যালান বর্ডার বলেন, 'সিডনিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা খুব মন দিয়ে দেখেছি। সেখানে গিলের পারফর্ম্যান্স আমার মনে ধরেছে। ভারতীয় দলে ও তরুণ ক্রিকেটার হলেও, ওর ব্যাটিং টেকনিক ভালো। আমি দায়িত্বে থাকলে গিলকে সুযোগ দেব।'

ওপেনিং নিয়ে গাভাসকরের মত
ওপেনিং নিয়ে গাভাসকর বলেন, 'ওপেনার হিসেবে শুরু থেকে পিচের চরিত্র বুঝে নিতে হয়। শুরুতে পৃথ্বী প্রচুর শট খেলছে।সেখানেই ওকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তুলনায় ব্যাটিং অর্ডারে পরে নামলে পৃথ্বী বেশি রান পাবে। ওপেনিং নিয়ে আমিও বর্ডারের সঙ্গে একমত। ফর্মের বিচারে প্রথম টেস্টে শুভমানের ওপেন করা উচিত। সেক্ষেত্রে মায়াঙ্কের সঙ্গে ওপেন করুক শুভমান'












Click it and Unblock the Notifications