ওপেনিংয়ে রাহুল-মায়াঙ্ক? কিপিংয়ে ঋদ্ধি না পন্থ? কী হবে বোলিং জুটি, পিঙ্ক টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

ওপেনিংয়ে রাহুল-মায়াঙ্ক? কিপিংয়ে ঋদ্ধি না পন্থ? কী হবে বোলিং জুটি, পিঙ্ক টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

অপেক্ষার আর মাত্র ২ দিন, বৃহস্পতিবার থেকে ভারত অস্ট্রেলিয়া টেস্ট মহারণে ঢাকে কাঠি। অ্যাডিলেডে দিন রাতের টেস্ট দিয়ে ভারত-অজি টেস্ট যুদ্ধ শুরু। তার আগে দুই প্রস্তুতি ম্যাচই ড্র করল ভারত। একনজরে গোলাপি বলে দিন রাতের পরিবেশে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে, জেনে নেওয়া যাক।

পিঙ্ক টেস্টে ভারতের ওপেনিং

পিঙ্ক টেস্টে ভারতের ওপেনিং

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচে পৃথ্বী শের পারফর্ম্যান্স আশা জাগাতে পারেনি। দুটি প্রস্তুতি ম্যাচের চার ইনিংস মিলিয়ে পৃথ্বী একবারই ব্যাটে জ্বলে উঠে ৪০রান হাঁকাতে পেরেছেন। বাকি ৩ ইনিংসে দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি। অন্যদিকে মায়াঙ্ক আগারওয়াল অনেক বেশি ভরসা দিয়েছেন। প্রস্তুতিতে তাঁর ব্যাটে ৬১ রান রয়েছে। এছাড়া গতবার অজি সফরের টেস্ট সিরিজে মায়াঙ্ক মেলবোর্নে অভিষেক ম্যাচে ৭৬ ও ৪২ হাঁকান। পরে সিডনিতে তাঁর ব্যাটে ৭৭ রান এসেছিল। ফলে ওপেনিংয়ে রোহিতের অনুপস্থিতিতে মায়াঙ্ক খেলতে পারেন।

মায়াঙ্কের ওপেনিং সঙ্গী কে

মায়াঙ্কের ওপেনিং সঙ্গী কে

মায়াঙ্কের ওপেনিং সঙ্গী হতে পারেন শুভমান গিল। দ্বিতীয় প্রস্তুতির দ্বিতীয় ইনিংসে ৬৫ রান হাঁকিয়েছেন। ওপনিংয়ে তাই মায়াঙ্কের সঙ্গে পৃথ্বীর জায়গায় শুভমান গিল এগিয়ে। অন্যদিকে লোকেশ রাহুলও ওপেনিংয়ে যোগ্য প্রার্থী। ফলে মায়াঙ্কের সঙ্গে রাহুলকে ওপেনিং করতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারে ওপেনার হিসেবে সফল রাহুল। পিঙ্ক বলে তাঁকে কী ওপেন করতে দেখা যাবে, এটাই এখন প্রশ্ন

তিন থেকে পাঁচে কারা

তিন থেকে পাঁচে কারা

তিনে অবশ্যই চেতেশ্বর পূজারা। প্রস্তুতিতে তাঁর ব্যাটে একটি অর্ধশতরান রয়েছে। চারে বিরাট কোহলি। পাঁচে অভিজ্ঞ অজিঙ্ক রাহানে খেলবেন। প্রস্তুতিতে তাঁর ব্যাটে সেঞ্চুরি রয়েছে।

উইকেটকিপার হিসেবে কে

উইকেটকিপার হিসেবে কে

প্রস্তুতিতে ৭৩ বলে ঝেড়ো ১০৩ রান হাঁকিয়ে পিঙ্ক টেস্টে সুযোগ পাওয়ার দাবি তুলে দিয়েছেন পন্থ। অন্যদিকে বিশেষজ্ঞরা অবশ্য কিপিং টেকনিকে এগিয়ে থাকার কারণে ঋদ্ধিমানকে এগিয়ে রেখেছেন। প্রস্তুতিতে ঋদ্ধির ব্যাটে হাফ সেঞ্চুরি রয়েছে। ফলে দুই উইকেটকিপারের মধ্যে প্রথম টেস্টে কে সুযোগ পান, সেটাই এখন দেখার।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

চোটের কারণে প্রথম টেস্টে নেই জাদেজা। ফলে স্পিনবিভাগে অশ্বিনের সঙ্গে কুলদীপ ও তিন পেসার হিসেবে বুমরাহ, শামি ও উমেশ অথবা সাইনির মধ্য়ে একজন খেলতে পারেন।

একনজরে সম্ভাব্য একাদশ

একনজরে সম্ভাব্য একাদশ

মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল/ লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা/ঋষভ পন্থ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব/নভদীপ সাইনি, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+