ভারতীয় ব্যাটিংয়ে গভীর গর্ত, টেস্ট সিরিজ নিয়ে আর কী বললেন চ্যাপেল

ভারতীয় ব্যাটিংয়ে গভীর গর্ত, টেস্ট সিরিজ নিয়ে আর কী বললেন চ্যাপেল

ভারতীয় ব্যাটিং অর্ডারে গভীর গর্ত। ভারতের অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে কোহলির শেষ তিন টেস্টে না থাকা প্রসঙ্গে এমনটাই বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। বিশ্ব ক্রিকেটের একাধিক প্রাক্তনীদের মতো তিনিও, বিরাটের মতো ব্যাটসম্যানের না থাকায় সিরিজের জৌলুস কমল বলে মনে করছেন।

চ্যাপেল কী বলেছেন

চ্যাপেল কী বলেছেন

এই প্রসঙ্গে ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়ান মিডিয়াকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, 'পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাটের দেশে ফেরার কারণে শেষ তিন টেস্টে থাকতে পারবেন না। যার ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তিন টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে যেন বড় গর্ত তৈরি হয়ে গেল। বিরাটের অনুপস্থিতিতে সঠিক দল নির্বাচন করেই এই শূন্যতা ভরাট করা যেতে পারে। বিরাটের পরিবর্তে তরুণ কেউ সুযোগ পেলে তাঁকে নির্দিষ্ট ব্যাটিং অর্ডারে নিজের সেরাটা দিয়ে দলকে ভরসা দিতে হবে।'

গত সফরে বিরাটের রান

গত সফরে বিরাটের রান

গত সফরে অধিনায়ক হিসেবে নজর কাড়ার পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও বিরাট দারুণ সফল হয়েছিলেন। টিম পেইনের দলের বিরুদ্ধে কোহলি ৪ টেস্টে ২৮২ রান হাঁকান। ব্যাটিং গড় চল্লিশের উপরে ছিল।

অধিনায়ক হিসেবে ইতিহাস গড়েন বিরাট

অধিনায়ক হিসেবে ইতিহাস গড়েন বিরাট

সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেন বিরাট। ক্যাপ্টেন বিরাটের অধিনায়কত্বে প্রথমবার অজিভূমে ভারতীয় দল টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। ২-১ ব্যবধানে ভারতের এই জয়কে দলের কোচ রবি শাস্ত্রী বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছিলেন।

ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ

ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ

প্রসঙ্গত চার টেস্টের শেষ তিনে বিরাটের না থাকার পাশাপাশি এবছর অজিদের হয়ে স্মিথ-ওয়ার্নারের প্রত্যাবর্তনের ধাক্কা সামলানোও ভারতীয় দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। বল বিকৃতির পর স্মিথ-ওয়ার্নার দলে ফেরায় এবার ভারতের বিরুদ্ধে শক্তিবৃদ্ধি করে মাঠে নামছে চলেছে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+