বছরের শেষ দিন ক্রিকেটভক্তদের জন্য খারাপ খবর! দেশে ফিরে আসছেন তারকা ক্রিকেটার

বছরের শেষ দিন ক্রিকেটভক্তদের জন্য খারাপ খবর! দেশে ফিরে আসছেন তারকা ক্রিকেটার

আশঙ্কাই শক্তি হল, অস্ট্রেলিয়া সফরের মাঝেই দেশে ফিরে আসছেন ভারতের তারকা ক্রিকেটার। অজিভূমে হাই ভোল্টেজ সিরিজের মাঝে ছিটকে গেলেন ভারতের নির্ভরযোগ্য পেসার উমেশ যাদব। দ্রুত দেশে ফেরার বিমান ধরবেন তিনি।

 উমেশের চোট

উমেশের চোট

মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় কাফ মাসলে চোট পান উমেশ। ম্যাচের তৃতীয় দিন এই চোটের ফলে উমেশ মাঠ ছাড়েন। এবার সিরিজের বাকি দুই টেস্ট থেকে তিনি ছিটকে গেলেন। সেই নিয়েই এবার সরকারি ঘোষণা করে দিল বিসিসিআই। সংবাদ সংস্থা সূ্ত্রে জানা গিয়েছে এবার দেশে ফিরছেন উমেশ।

দেশে ফিরছেন উমেশ

দেশে ফিরছেন উমেশ

বোর্ডের সূত্রে জানা গিয়েছে, উমেশের চোট সারাতে সময় লাগবে। তাই তিনি এখন দেশে ফিরে আসছেন। বেঙ্গালুরুর এনসিএতে তাঁর রিহ্যাব হবে। নতুন বছরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। চোট সারিয়ে সেই সিরিজে ফেরাই এখন উমেশের পাখির চোখ।

ডনের দেশে একের পর এক চোট

ডনের দেশে একের পর এক চোট

এই নিয়ে সিরিজে দুই টেস্টে ভারতীয় দল দুই পেসারকে হারাল। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের বাউন্সারে কব্জির হাড় ভেঙে শামি ছিটকে যান। এবার দ্বিতীয় টেস্টে কাফ মাসলে চোট পেয়ে ছিটকে গেলেন উমেশ।

বোলিং নিয়ে চিন্তা

বোলিং নিয়ে চিন্তা

আইপিএলে চোট পেয়েছিলেন ইশান্ত। পরে রিহ্যাব করে সুস্থ হলেও তাঁকে নিয়ে বোর্ড নিউজল্যান্ড সফরের মতো ঝুঁকি নেয়নি। এরপর শামি ও উমেশ ছিটকে যাওয়ায় অজিভূমে ভারতীয় বোলিং শক্তি হারাল বলা চলে। পেসবিভাগে অভিজ্ঞতায় বুমরাহ এখন ভারতীয় দলে সবচেয়ে এগিয়ে। বুমরাহের সঙ্গী সিরাজ মেলবোর্নে অভিষেকে ৫ উইকেট নিয়েছেন, এবার তাঁর উপর সিডনি টেস্টে বাড়তি দায়িত্ব থাকবে। দুই পেসার সঙ্গে বাঁ-হাতি পেসার নটরাজনের অভিষেক হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+