সিডনিতে বৃষ্টি বাধায় আটকে ক্রিকেট, টস জিতে অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত কী

সিডনিতে বৃষ্টি বাধায় আটকে ক্রিকেট, টস জিতে অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত কী

সিডনিতে বৃষ্টি বাধায় আটকে ক্রিকেট। এদিন প্রথম সেশন থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। যেকারণে আজ নির্দিষ্ট সময়ে ম্যাচ শুরু করা যায়নি। বৃষ্টির কমলে খেলা শুরু হলে অস্ট্রেলিয়া টসে জেতে। টস জিতে সিডনিতে ব্যাটিং নিয়েছে অজিরা।

সিডনিতে বৃষ্টি বাধায় আটকে ক্রিকেট, টস জিতে অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত কী

যদিও দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত এখনও মাত্র ৭.১ ওভার খেলা হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া ২১ রান খরচ করে ১ টি উইকেট হারিয়েছে। ভারতের হয়ে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে বিধ্বংসী হয়ে ওঠার আগেই মহম্মহ সিরাজ চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ করিয়ে আউট করেন।

ফলে ওডিআই সিরিজে পাওয়া চোট কাটিয়ে ক্রিকেটে ফিরেলও সময়টা একেবারেই ভালো গেল না ওয়ার্নারের। ৮ বল খেলে মাত্র ৫ রান করে আউট ওয়ার্নার।

অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে আজ অভিষেক ডানহাতি ওপেনার উইল পুকোভস্কির। ইতিমধ্য়ে শেফিল্ড শিল্ডের ঘরোয়া ক্রিকেটে পর পর জোড়া দ্বিশতরান হাঁকিয়ে পুকোভস্কি অস্ট্রেলিয়ান ক্রিকেটের শিরোনামে উঠে এসেছে। এবার অস্ট্রেলিয়ার হয়ে আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন পুকোভস্কি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পুকোভস্কি ১৪ রান হাঁকিয়ে নটআউট রয়েছেন।

অন্যদিকে এদিন ভারতের হয়ে অভিষেক করলেন নভদীপ সাইনি। বুমরাহ, সিরাজের পাশে তিনি কেমন বোলিং করলেন, সেটাই এখন দেখার।

একনজরে ভারতীয় দল

রোহিত শর্মা (সহ অধিনায়ক), শুভমান গিল,চেতেশ্বর পূজারা,অজিঙ্ক রাহানে (অধিনায়ক),হনুমা বিহারী,ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা,রবিচন্দ্রন অশ্বিন,নভদীপ সাইনি, জসপ্রীত বুমরাহ,মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+