দ্রাবিড়কে চাই, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝে হঠাৎ কেন রাহুল প্রসঙ্গ?
দ্রাবিড়কে চাই, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝে হঠাৎ কেন রাহুল প্রসঙ্গ?
দ্রাবিড়কে চাই! ভারত অস্ট্রেলিয়া সিরিজের মাঝে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে রাহুল দ্রাবিড়ের নাম। দেশের জার্সিতে দীর্ঘদিন আগে অবসর নিয়েছেন। ২০১২ সালে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে শেষবার দেশের জার্সি গায়ে চাপান দ্রাবিড়। এরপর ভারতের অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার ভরাডুবির পর, হঠাৎ কেন আলোচনায় দ্রাবিড়?

দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতা চেয়েছেন বেঙ্গসরকার
ডনের দেশে ভারতের লজ্জার ব্যাটিং দেখে, রাহুল দ্রাবিড়কে দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে অজিভূমে পাঠানো নিয়ে মত দিয়েছেন দিলীপ বেঙ্গসরকার।

এবার আরও এক প্রাক্তনী দ্রাবিড়কে চাইছেন
এবার ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের পক্ষ থেকেও রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের ব্যাটিং বিভাগে মেন্টর হিসেবে দেখার বার্তা উড়ে এল। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার দ্রাবিড়কে ভারতীয় দলের তরুণদের মেন্টর হিসেবে দেখতে চেয়েছেন।

কেন রাহুল দ্রাবিড়কে চাইছেন প্রাক্তনী
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে পৃথ্বী শ, শুভমান গিল, ঋষভ পন্থদের মতো তরুণরা ভারতীয় টেস্ট টিমে রয়েছেন। ঋষভ-গিল পরীক্ষিত না হলেও পৃথ্বী প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থ। দুই ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৪ রান। এই তরুণদের গাইড করতেই রাহুল দ্রাবিড়কে চাইছেন পানেসার।

কী বললেন মন্টি পানেসার
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, 'বিদেশ সফরে গেলে ভারতীয় দলের এমন একজনকে প্রয়োজন যে ব্যাটিং প্ল্যান সাজিয়ে দেবে। সেই কারণেই কোচিং স্টাফে রাহুল দ্রাবিড়ের মতো একজনকে প্রয়োজন। পৃথ্বী শয়ের মতো তরুণ ক্রিকেটারদের দ্রাবিড় দারুণভাবে গাইড করতে পারবেন।' প্রসঙ্গত ২০১৮ সালে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে পৃথ্বী শ ভারতীয় দলকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন।












Click it and Unblock the Notifications