IND vs AUS T20Is: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেই বিশ্বরেকর্ডের দখল নিল ভারত, ধরাশায়ী পাকিস্তানের কোন নজির?

IND vs AUS T20Is: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাল বেঙ্গালুরুতে নিয়মরক্ষার পঞ্চম টি ২০ আন্তর্জাতিকটি খেলবে ভারত। ইতিমধ্যেই সূর্যকুমার যাদবের দল ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ পকেটে পুরে ফেলেছে।

রায়পুরে এই প্রথম কোনও টি ২০ আন্তর্জাতিক হলো। আর তাতেই অজিদের ২০ রানে হারায় মেন ইন ব্লু। সেই সঙ্গে দখলে এলো একটি বিশ্বরেকর্ড। তাও পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে নিয়ে।

IND vs AUS T20Is: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেই বিশ্বরেকর্ডের দখল নিল ভারত

২০০৬ সালে প্রথমবার টি ২০ আন্তর্জাতিক খেলে ভারত। প্রথম টি ২০ আন্তর্জাতিক খেতাব জেতে ২০০৭ সালে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে। গতকাল ভারত টি ২০ আন্তর্জাতিকে ১৩৬তম জয়টি ছিনিয়ে নিল, ২১৩টি ম্যাচ খেলে। ভারত ৬৭টি টি ২০ আন্তর্জাতিক হেরেছে এবং টাই হয়েছে একটি ম্যাচ।

তিনটি ম্যাচ টাই হওয়ার পর ভারত বোল আউট বা সুপার ওভারে জিতেছে। পরিত্যক্ত হয়েছে ৬টি ম্যাচ। সবমিলিয়ে ভারতের জয়ের শতকরা হার ৬৩.৮৪ শতাংশ, পরাজিত হয়েছে ৩১.৪৫ শতাংশ ম্যাচে। সাফল্যের হার ৬৬.৬৬ শতাংশ। ভারত ভেঙে দিল পাকিস্তানের বিশ্বরেকর্ড। পাকিস্তান ২০০৬ সাল থেকে আজ অবধি ২২৬টি ম্যাচের মধ্যে জিতেছে ১৩৫টিতে, হেরেছে ৮২টি।

সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক জেতার নিরিখে ভারতের পরেই রয়েছে নিউজিল্যান্ড (২০০ ম্যাচে ১০২টি জয়), অস্ট্রেলিয়া (১৮১ ম্যাচে ৯৫টি জয়) এবং দক্ষিণ আফ্রিকা (১৭১ ম্যাচে ৯৫টি জয়)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ শেষ হলেই ৬ তারিখ ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার কথা।

প্রোটিয়াদের দেশে ১০ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে সূর্যকুমার নেতৃত্বাধীন ভারত। তারপর তিন ম্যাচের ওডিআই সিরিজ। সব শেষে দুই টেস্টের সিরিজ খেলে দেশে ফিরবে ভারত। টি ২০ বিশ্বকাপ জুনে। তার আগে জানুয়ারিতে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে নামবে মেন ইন ব্লু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+