IND vs AUS T20I: শেষ বলে ছক্কা মেরেও লাভ হল না, ক্রিকেটের কোন নিয়মে বাতিল হল রিঙ্কুর ছয়?
আইপিএল হোক বা জাতীয় দল ফিনিশার হিসেবে নিজেকে মেলে ধরছেন রিঙ্কু সিং। ২০২৩ মরসুমের আইপিএলে কেকেআরের হয়ে বেশ কয়েকটি ম্যাচে দুরন্ত ফিনিশ করেন রিঙ্কু। বিশেষ করে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে পাঁচ ছক্কা মেরে নাইট ব্যাটসম্যানের ম্যাচ জয়ের নজির রীতিমতো আইপিএল ইতিহাসে জায়গা করে নিয়েছেন। সেই ধারা বজায় রাখছেন ভারতীয় দলের জার্সিতেও।
বৃহস্পতিবার ম্যাচের শেষ বলে ভারতীয় দলের জয়ের জন্য দরকার ছিল মাত্র এক রান। ব্যাট হাতে ছিলেন রিঙ্কু সিং। শেষ বলে ১ রান দরকার থাকলেও নাইট তারকা ব্যাট হাতে ছ্ক্কা হাঁকিয়ে দেন। কিন্তু বিধি বাম। কিন্তু রিঙ্কুর রানের খাতায় ছক্কাটি গণ্যই হল না। বল গ্যালারিতে পৌঁছালেও রিঙ্কুর প্রয়াসের নিটফল থাকল শূন্য। কিন্তু কেন এমন হল? কী বলছে ক্রিকেটের নিয়ম। বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।

শেষ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১ রান। রিঙ্কু ছয়ও মেরে দেন। কিন্তু এরপরই নো বলের সাইরেন বেজে ওঠে। এখন যেহেতু শন অ্যাবটের বলটি নো-বল ছিল, তাই ডেলিভারির আগেই ভারত অতিরিক্ত রান পেয়ে গিয়েছিল। তার মানে ভারতীয় দল রিঙ্কুর বল মারার আগেই জয়ী হয়ে গিয়েছে। ফলে এই নো বলের ১ রান ভারতের জয় নিশ্চিত করে দেয়। বলটি নো না হলে রিঙ্কুর ছক্কাতেই ভারত জিতত।
রিংকু সিং যখন ছক্কা মেরেছিলেন, এমন পরিস্থিতিতে ছক্কার কোনও গুরুত্ব ছিল না। এই কারণেই এই ম্যাচের শেষ বল ও শেষ শটটি প্রত্যাখ্যান করা হয়েছিল। ফলে রিঙ্কুর ছয় আর কাউন্ট করা হয়নি। হ্যাঁ, এখানে জয়ের জন্য যদি ভারতের দুই রানের প্রয়োজন হয়, তবে রিংকু সিংয়ের এই ম্যাচ ফিনিশিং ছক্কা অবশ্যই গণনা করা যেত।
ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২০৯ রানের। সূর্যকুমারের পাশাপাশি ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ। এরপর রিঙ্কু সিং দেন ফিনিশিং টাচ, ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন কেকেআর ব্যাটার। ৯টি চার ও সাতটি ছয়ের সাহায্যে সূর্যকুমার যাদব ৪২ বলে ৮০ রান করে আউট হন প্রথম ম্যাচে। তিনি হন ম্যাচের সেরা। প্রথম ম্যাচ জিতে ভারতকে এগিয়ে দিল ১-০ ব্যবধানে।
ক্যাপ্টেনই প্রথম খেলাতেই ম্যাচ সেরার পুরস্কার পাননি। এরআগে চলতি বছরের অগাস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই দলকে নেতৃত্ব দিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন বুমরাহ। এবার সেই তালিকায় নাম লেখালেন সূর্যও।












Click it and Unblock the Notifications