IND vs AUS T20I: বৃহস্পতিবার থেকে শুরু ভারতের ‘মিশন টি২০ বিশ্বকাপ’, অজিদের বিরুদ্ধে জানুন সম্ভাব্য প্রথম একাদশ
একদিনের বিশ্বকাপের ফাইনালের হ্যাংওভার এখনও কাটেনি, এরইমধ্যে ফের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়াই। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। রোহিত-বিরাটরা টি২০ থেকে গুটিয়ে নিয়েছেন নিজেদের, চোটের জন্য নেই হার্দিক পাণ্ডিয়া।সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত।
লক্ষ্মীবার থেকেই মিশন টি২০ বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে টিম ইন্ডিয়ার। আগামী বছর জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টের মহড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ দিয়েই শুরু করে দিতে চাইছে ভারতীয় দল। বর্ষীয়ান ক্রিকেটারদের অনুপস্থিতিতে নজর থাকবে তিলক ভর্মা, রিঙ্কু সিং, শিবম দুবেদের উপরেই।

এই ম্যাচে যশস্বী এবং ঋতুরাজই ওপেন করতে পারেন। খেললে তিন নম্বরে নামবেন ঈশান কিষাণ।২৯টি টি২০ ম্যাচের মধ্যে মাত্র দুইবার ওপেনিং ছাড়া অন্যত্র ব্যাট করেছেন ধোনির রাজ্যের এই ক্রিকেটার। পাশাপাশি মিডল ওর্ডারে থাকবেন রিঙ্কু সিং, সূর্যকুমার যাদবরা।বোলিং বিভাগে অর্শদীপ, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণাদের সামনে বড় চ্যালেঞ্জ অজি ব্যাটিং লাইন আপকে ভাঙা।
প্রথম ম্যাচ খেলতে নামার আগে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, 'টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিরিজ আমরা খেলতে নামব। বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূমর্ণ। ক্রিকেটারদের কাছে আমার বার্তা, ভয়ডরহীন ক্রিকেট খেলো এবং দলে অবদান রাখো। প্রত্যেকই এই কাজটা আইপিএলের সময় করে এসেছেন। ঘরোয়া ক্রিকেটে প্রত্যেকেই ভালো খেলেছেন।' চোট কাটিয়ে অক্ষর প্যাটেল দলে ফিরতে পারেন।
ভারতীয় দলের কোচ হিসাবে রয়েছেন ভিভিএস লক্ষ্নণ, ফলে তাঁর দিকেও বাড়তি নজর থাকবে। এর আগে এশিয়ান গেমসে সোনা জিতিয়েছেন। ঈশান নাকি জিতেশ নাকি খেলানো হবে এই নিয়ে সূর্যকুমার বলেন, 'দুই জনেই ভালো ফর্মে আছেন। আজ রাতের মধ্যে দুই জনের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে।'
একইসঙ্গে সূর্যকুমার বলেছেন, 'আমি সাপোর্ট স্টাফদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে ক্রিকেটাররা প্রত্যেকই ভালো ফর্মে আছেন।আমি তাদের বলেছি মাঠে গিয়ে খেলটা উপভোগ করো এবং নিজেদের সেরাটা দাও।' এই মাঠে মূলত ব্যাটিং সহায়ক উইকেটই হয়।তবে ২০১৯ সালে এই মাঠে অল্প স্কোর করেও জয় পেয়েছিল অজিরা।
অন্যদিকে, অস্ট্রেলিয়া দলেও খেলছেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সরা। ফলে নেতৃত্বের ভার থাকছে ম্যাথু ওয়েডের উপর। এই ম্যাচে ওপেন করতে পারেন স্টিভ স্মিথ। নজর থাকবে তনভীর সাংঘার দিকে।
Geared up for #INDvAUS T20I series opener 🙌#TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/Zvdsi6Ff7b
— BCCI (@BCCI) November 22, 2023
ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ, ঋতুরাজ গাইকোয়াড, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটলে বা ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ অথবা আভেশ খান, মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশঃ স্টিভ স্টিথ, ম্যাথু শর্ট, অ্যারন হার্ডি, জস ইনগ্লিস, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, শন অ্যাবট, ন্যাথান এলিস, জেসন বেহরেনডর্ফ, তনভীর সাংঘা।












Click it and Unblock the Notifications