IND vs AUS T20I: প্রথম ম্যাচেই লেটার মার্কস অধিনায়ক সূর্যের, রেকর্ড গড়ে ধোনি-রোহিতদের পিছনে ফেললেন 'SKY'
IND vs AUS T20I: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সূচনাটা দুরন্তভাবেই করেছেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েই দলকে জেতালেন, একইসঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন। এক কথায় টি২০-তে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই নিজের তেজ দেখালেন সূর্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয় পেয়েছে ভারত। শুধু দলগত ক্ষেত্রে নজির গড়েছে ভারত, ব্যক্তিগত ক্ষেত্রে রেকর্ড গড়েছেন সূর্য।
ভারত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দানের প্রথম ম্যাচেই দলকে জিতিয়ে এবং ম্যাচ সেরা হয়ে বেশকিছু রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা, কেএল রাহুল, জসপ্রীত বুমরাহরা বিশ্রামে, চোটের জন্য খেলতে পারছেন হার্দিক পাণ্ডিয়াও। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে দলকে নেতৃত্ব প্রদানের দায়িত্ব পড়ে স্কাইয়ের উপরে। প্রথম ম্যাচে কী কী রেকর্ড গড়লেন সূর্য। তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সূর্যকুমার হলেন টি২০-তে ভারতের ১৩তম অধিনায়ক। কিন্তু এরআগে বুমরাহ ছাড়া আর কোনও ক্যাপ্টেনই প্রথম খেলাতেই ম্যাচ সেরার পুরস্কার পাননি। এরআগে চলতি বছরের অগাস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই দলকে নেতৃত্ব দিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন বুমরাহ। এবার সেই তালিকায় নাম লেখালেন সূর্যও।
বৃহস্পতিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে মেন ইন ব্লু। অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়েছে ভারত। টিম ইন্ডিয়া এই সিরিজ খেলতে নেমেছে বিশ্বকাপের কথা মাথায় রেখে। প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেয়ে অভিযান শুরু করে ভারত।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সূর্যকুমার সতীর্থ ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেন। তাঁর কথায়, ''ছেলেরা যে ভাবে চাপ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যি প্রশংসনীয়।''
এখানেই থেমে না থেকে ভারত অধিনায়ক আরও বলেন, ''ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ কোনও ভাবেই হারতে চাইনি। দেশকে জেতানো সত্যি আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে পারাই আমার কাছে বিরাট প্রাপ্তির। এ বার অধিনায়ক হিসেবে দেশকে একটি ম্যাচ জেতানোর আনন্দ কী রকম হতে পারে এ বার উপলব্ধি করতে পারছি। আশা করি এই ছন্দেই এগিয়ে যাব।''












Click it and Unblock the Notifications