IND vs AUS T20I: ফিনিশিং টাচ রিঙ্কুর! সূর্যের তেজে ঝলসে গেল অস্ট্রেলিয়া, ভারতের রুদ্ধশ্বাস জয়ে অবদান ঈশানেরও
IND vs AUS T20I: জয় দিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ অভিযান শুরু করল ভারত। সূর্যকুমার যাদব ভারতের ত্রয়োদশ টি ২০ আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে দেশকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে খেললেন অধিনায়কোচিত ইনিংস।
ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২০৯ রানের। সূর্যকুমারের পাশাপাশি ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ। এরপর রিঙ্কু সিংয়ের ফিনিশিং টাচ ভারতকে এগিয়ে দিল ১-০ ব্যবধানে।

শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ৭ রান। প্রথম বলে চার মেরে দ্বিতীয় বলে লেগ বলের সৌজন্যে ১ রান আদায় করে নেন রিঙ্কু। শন অ্যাবটের তৃতীয় বলে অক্ষর প্যাটেল কট বিহাইন্ড হন। পরের দুটি বলে রান আউট যথাক্রমে রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং। ঋতুরাজ গায়কোয়াড়ের পর এদিনই ডায়মন্ড ডাক নিয়ে ফিরলেন অর্শদীপ সিং।
২ রান নিতে গিয়ে অর্শদীপ রান আউট হন। এক রান হওয়ায় ভারত তখন ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়ার স্কোর। কিন্তু শেষ বলটি রিঙ্কুর ব্যাটে না লাগলে সুপার ওভারে খেলা গড়াত। কিন্তু ও সবের তোয়াক্কা না করে ছক্কা হাঁকান রিঙ্কু। মনে করালেন আইপিএলে তাঁর পারফরম্যান্সকে। তবে এই বলটি ওভারস্টেপিংয়ের কারণে নো বল হয়।
ফলে রিঙ্কুর ছয় আর কাউন্ট করা হয়নি। নো বলের সাইরেন বেজে ওঠে। ফলে এই নো বলের ১ রান ভারতের জয় নিশ্চিত করে দেয়। বলটি নো না হলে রিঙ্কুর ছক্কাতেই ভারত জিতত। ৯টি চার ও সাতটি ছয়ের সাহায্যে সূর্যকুমার যাদব ৪২ বলে ৮০ রান করে আউট হন ১৭.৪ ওভারে। ১৮ ওভারের শেষে ভারতের প্রয়োজন দাঁড়ায় ১২ বলে ১৪। নাথান এলিসের প্রথম বল ওয়াইড হয়। কিন্তু এর পরের তিন বলে রান নিতে পারেননি অক্ষর প্যাটেল।
চতুর্থ বলে এক রান নেন। ১৮.৫ ওভারে চার মারেন রিঙ্কু, পরের বলে ১ রান নেন। এই বাউন্ডারিটিও ছিল গুরুত্বপূর্ণ। রিঙ্কু চারটি চারের সাহায্যে ১৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ২টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৫৮ রান করেন ঈশান কিষাণ। যশস্বী জয়সওয়াল ৮ বলে ২১, তিলক বর্মা ১০ বলে ১২, অক্ষর প্যাটেল ৬ বলে ২, রবি বিষ্ণোই ১ বলে ০ রান করেন। মুকেশ কুনার ০ রানে অপরাজিত থাকেন।
ভারত শেষ বলে ২ উইকেটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধান। তনভীর সাঙ্ঘা ৪ ওভারে ৪৭ রান দিয়ে ২টি উইকেট নেন। জেসন বেহরেনডর্ফ ১টি মেডেন০-সহ ৪ ওভারে ২৫, ম্যাথু শর্ট ১ ওভারে ১৩ ও শন অ্যাবট ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন। মার্কাস স্টইনিস ৩ ওভারে ৩৬ ও নাথান এলিস ৪ ওভারে ৪৪ রান খরচ করে উইকেট পাননি।
এর আগে, টস জিতে অজিদের ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। ১১টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৫০ বলে ১১০ রান করেন জশ ইনগ্লিস। কেরিয়ারে প্রথমবার ওপেন করতে নেমে ৪১ বলে ৫২ রান করেন স্টিভ স্মিথ। অজিরা তোলে ৩ উইকেটে ২০৮। প্রসিদ্ধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই ১টি করে উইকেট পান। সিরিজের দ্বিতীয় ম্যাচ তিরুবনন্তপুরমে আগামী রবিবার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications