IND vs AUS T20I: ভয়ডরহীন ক্রিকেটে নজির গড়ে খুশি সূর্য! ভক্তদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতেই মিমের বন্যা
IND vs AUS T20I: সূর্যকুমার যাদব ভারত অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছেন। ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৮০ রান করে দখলে নিয়েছেন ম্যাচের সেরার পুরস্কার।
তবে সূর্যর এই সাফল্য যেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। সে কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে মিমের বন্যা।

ভারতের গতকালের জয়ে প্রধান কারিগর সূর্য ও ঈশান কিষাণ। দুজনে একসঙ্গে খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে। নিজে যে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পেরেছেন তার কৃতিত্ব কিষাণকে দিয়েছেন সূর্য। আবার সূর্যকুমার তাঁকে স্বাভাবিক খেলা চালিয়ে যেতে যেভাবে উৎসাহিত করেছেন সে কথা শোনা গিয়েছে কিষাণের মুখেও।
টি ২০ আন্তর্জাতিকে সূর্য ৫৪টি ম্যাচে ১৩ বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। বিরাট কোহলি ১১৫টি টি ২০ আন্তর্জাতিকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ১৫ বার। ফলে সূর্য দ্রুতই পিছয়ে ফেলে দেবেন কোহলিকে। ১৪৮টি টি ২০ আন্তর্জাতিকে রোহিত শর্মা ১২ বার ম্যান অব দ্য ম্যাচ হন। রোহিতকে গতকাল এই নিরিখে টপকে যান সূর্য।
Captain Suryakumar Yadav's first match as #TeamIndia Captain presented an additional challenge 😉
— BCCI (@BCCI) November 24, 2023
How well does SKY remember his match-winning knock? 🤔
WATCH 🎥#TeamIndia | #INDvAUS pic.twitter.com/X9fLNQEqjw
সূর্যকুমার যাদব একাদশে রয়েছেন এমন টি ২০ আন্তর্জাতিকগুলিতে বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমার তিনবার করে এবং রোহিত শর্মা, দীপক হুডা, হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ২ বার করে ম্যাচের সেরা হয়েছেন। সূর্য এখন বিশ্বের ১ নম্বর টি ২০ আন্তর্জাতিক ব্যাটার। তবে টেস্ট বা ওডিআইয়ে তিনি বারবার হতাশ করেছেন।
A nail-biting finish but plenty of pleasant faces in and out of the dressing room in Vizag 😃👌
— BCCI (@BCCI) November 24, 2023
Some BTS from #TeamIndia's win against Australia in Vizag 📽️🏟️#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/TL67wcXavQ
গত রবিবার আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে সূর্য ৫৭ মিনিট ক্রিজে থেকে ২৮ বলে মাত্র ১৮ রান করেছিলেন। চার মারেন মাত্র ১টি। আর গতকাল তিনি নিজের পছন্দের টি ২০ ফরম্যাটে ফিরেই ধারণ করলেন রুদ্রমূর্তি। যেখানে ছিল সুপলা-সহ টি ২০ ফরম্যাটের পক্ষে উপযুক্ত নানা অভিনব শট। যেমন চেয়েছেন তেমনভাবেই ব্যাট হাতে শাসন করেছেন বোলারদের।
সূর্যকুমার ১টি টেস্টে মাত্র ৮ রান করেছেন। ৩৭টি একদিনের আন্তর্জাতিকে ৩৫ ইনিংসে চারটি অর্ধশতরান-সহ ৭৭৩ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৭২, গড় ২৫.৭৬, স্ট্রাইক রেট ১০৫.০২। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ৬ ইনিংসে ২৫ রানও টপকাতে পারেননি। টি ২০ আন্তর্জাতিকে ৫৪ ম্যাচে ৫১ ইনিংসে ১৯২১ রান রয়েছেন সূর্যর। গড় ৪৬.৮৫, স্ট্রাইক রেট ১৭৩.৩৭। তিনটি শতরান ও ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে।
😊 😢#INDvAUS #T20I pic.twitter.com/jHKGwkq6DP
— Rajabets 🇮🇳👑 (@smileagainraja) November 23, 2023
Rohit Sharma after watching Suryakumar Yadav's intent in today's match pic.twitter.com/M4jUF13y08
— Sagar (@sagarcasm) November 23, 2023
ফলে বোঝাই যাচ্ছে টি ২০ তাঁর কমফোর্ট জোন। চেতেশ্বর পূজারা যেমন টেস্টে সফল, কিন্তু বাকি ফরম্যাটে নয়, সূর্যকুমারের ক্ষেত্রেও তেমনটাই হবে কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। গতকাল সূর্যর ইনিংস দেখে হা-হুতাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের আক্ষেপ এমন ইনিংসের সামান্যটুকুও যদি বিশ্বকাপ ফাইনালে তিনি খেলতে পারতেন।
SKY of ODIs after watching SKY of T20s #SuryaKumarYadavpic.twitter.com/ugdN6N8yBk
— Mufaddal Vohra (@Mufaddol_Vohra) November 23, 2023
Rohit Sharma to SKY#SuryaKumarYadavpic.twitter.com/t11NRrsmJl
— Tweeting Quarantino (@rohitadhikari92) November 23, 2023
সূর্যকে নিয়ে তাই ছড়িয়েছে নানাবিধ মিম। বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রের নানা মুহূর্ত দিয়ে। যার বেশিরভাগেই দেখা যাচ্ছে চড় মারার ছবি। তাতে দেখানোর চেষ্টা হয়েছে যেন রোহিত শর্মা ক্রমাগত চড় মারছেন সূর্যকে। আবার নওয়াজউদ্দিন সিদ্দিকীর দুটি ছবি দিয়ে দেখানো হয়েছে ওডিআইয়ে সূর্য নিজেকে লুকিয়ে রাখেন, কিন্তু টি ২০-তে তিনিই হিরো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications