IND vs AUS T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুটল ডায়মন্ড ডাক! কোন ভারতীয় ক্রিকেটারদের পাশে নাম লেখালেন ঋতুরাজ?

IND vs AUS T20I: প্রথম বলে আউট হলে যে গোল্ডেন ডাক হয় সেটা তো অনেকেই জানেন। কিন্তু ডায়মন্ড ডাক? আজ সেই ঘটনারই সাক্ষী থাকল বিশাখাপত্তনম। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি ২০ আন্তর্জাতিকে।

ভারতের সামনে ২০৯ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে আজ ওপেন করতে নামেন ঋতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়াল। যদিও ঋতুরাজকে ফিরতে হয় খালি হাতেই। তবে তাতেও তিনি নাম লেখালেনন একঝাঁক কিংবদন্তির সঙ্গে।

IND vs AUS T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুটল ডায়মন্ড ডাক!

প্রথম ওভারটি করছিলেন মার্কাস স্টইনিস। এই ওভারের পঞ্চম বলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী দলের অধিনায়ক। কোনও বল না খেলেই তাঁকে সাজঘরে ফিরতে হয়। নাথান এলিসের থ্রো ধরে উইকেট ভেঙে দেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।

এই নিয়ে টি ২০ আন্তর্জাতিকে তৃতীয় কোনও ভারতীয় ব্যাটার একটিও বল না খেলে শূন্য রানে রান আউট হলেন। টি ২০ আন্তর্জাতিকে এর আগে ভারতের মাত্র দুজন ক্রিকেটার ডায়মন্ড ডাক নিয়ে সাজঘরে ফিরেছেন। কোনও বল না খেলে শূন্য রানে আউট হওয়া প্লেয়ারদের ক্ষেত্রে এই শব্দবন্ধ ব্যবহৃত হয়। জসপ্রীত বুমরাহ ও অমিত মিশ্রর সঙ্গে একাসনে বসলেন ঋতুরাজ। তাঁর কিছু পরে অর্শদীপ সিংও।

২০১৬ সালে পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জসপ্রীত বুমরাহের সঙ্গী হয়েছিল ডায়মন্ড ডাক। এরপর নাগপুরে একইভাবে কোনও বল না খেলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন অমিত মিশ্র, ভারত-ইংল্যান্ড ম্যাচে। ৬ বছর পর ফের কোনও ভারতীয় ব্যাটার একইভাবে আউট হলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ডায়মন্ড ডাক নিয়ে আউট হয়েছেন অনেক ভারতীয় ক্রিকেটারই।

বুমরাহ, মিশ্র, গায়কোয়াড়ের মতোই যাঁরা ডায়মন্ড ডাক নিয়ে, অর্থাৎ কোনও বল না খেলে আউট হয়েছেন তাঁরা হলেন: বিষেণ সিং বেদী, রজার বিনি, অংশুমান গায়কোয়াড়, চেতন শর্মা, ভেঙ্কটপতি রাজু, জাভাগল শ্রীনাথ, আবে কুরুভিল্লা, রাজেশ চৌহান, নভজ্যোৎ সিং সিধু, এমএসকে প্রসাদ, হরভজন সিং, রাহুল দ্রাবিড়, শ্রীসন্থ, জাহির খান, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব। আইপিএলে ডায়মন্ড ডাক সঙ্গী হয়েছিল লোকেশ রাহুলের।

এদিন অর্শদীপ সিংও দুটি রান নেওয়ার প্রচেষ্টায় রান আউট হন। তিনিও কোনও বল না খেলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ফলে এই প্রথম ভারতের দুই ব্যাটার ডায়মন্ড ডাক নিয়ে আউট হলেন কোনও টি ২০ আন্তর্জাতিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+