IND vs AUS T20I: অশ্বিনের রেকর্ড স্পর্শ রবি বিষ্ণোইয়ের, খলনায়ক থেকে নায়ক হয়ে কী বললেন অর্শদীপ সিং?
IND vs AUS T20I: আইপিএলের মঞ্চে নজরকাড়া সাফল্যের পর জাতীয় দলের দরজা খুলে গিয়েছে রবি বিষ্ণোইয়ের কাছে। ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজে সুযোগটা পুরোমাত্রায় কাজে লাগালেন তরুণ এই স্পিনার। প্রতিটি ম্যাচে বল হাতে কার্যকরী ভূমিকা রাখলেন। সেইসঙ্গে অশ্বিনের রেকর্ডও স্পর্শ করলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রবি বিষ্ণোই। অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে রবি বিষ্ণোই মোট ৯টি উইকেট নিয়ে অশ্বিনের নজির ছুঁয়েছেন। এতদিন পর্যন্ত দ্বিপাক্ষিক টি ২০ সিরিজে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড ছিল অশ্বিনের। তামিল স্পিনারের রেকর্ডে ভাগ বসালেন রবিও।

২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অশ্বিন নয় উইকেট নিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করেছিলেন। সেই নজিরই স্পর্শ করলেন বিষ্ণোই। পাঁচ ম্যাচে তাঁর উইকেট সংখ্যাও ৯। প্রথম ম্যা্চে ১টি উইকেট পান। দ্বিতীয় ম্যাচে পান ৩ উইকেট। তৃতীয় ম্যাচে রবির সংগ্রহ ২ উইকেট। চতুর্থ ম্যাচে একটি ও পঞ্চম ম্যাচে ২টি উইকেট পান রবি।
ম্যাচের পর বিষ্ণোই বলেন, 'আমার একমাত্র লক্ষ্য ছিল যে পরিকল্পনা গুলো নিয়ে মাঠে নেমেছি, সেগুলোর বাস্তবায়ন করা। আমার পরিকল্পনা সহজ- স্টাম্প টু স্টাম্প বল করে যায়ও। এর পর দক্ষিণ আফ্রিকা সিরিজ আলাদা হবে। উইকেট আলাদা, আলাদা চ্যালেঞ্জ থাকবে, যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করব।'
এই সিরিজে ভারতের স্পিনাররা ১৯.২ গড়ে, ওভার প্রতি ৭.২ রান খরচ করে এবং ১৬ স্ট্রাইক রেটে মোট ১৫ উইকেট নিয়েছেন। রবিবার ভারত জিতেছে মাত্র ৬ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০-তে রানের নিরিখে এটা ভারতের দ্বিতীয় সবচেয়ে কম ব্যবধানে জয়। এর আগে ২০১৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ রানে জিতেছিল ভারত।
এখানেই শেষ নয়, রেকর্ড আরও আছে, এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে পরে বল করে চার ম্যাচের প্রতিটিতেই হেরেছিল ভারত। এই সিরিজে অবশ্য ফল হল সম্পূর্ণ উল্টো। কারণ, ৪ ম্যাচে প্রথমে ব্যাট করে তিন ম্যাচ জিতল ভারত। একটিতে শুধু পরাজয়।
শেষ ম্যাচে খলনায়ক থেকে নায়ক হয়ে গেলেন অর্শদীপ সিং। প্রথম তিন ওভারে ৩৭ রান দিয়েছিলেন। আর শেষ ওভারেই তিন রান খরচ করে দলকে জেতালেন।
ম্যাচ শেষে অর্শদীপ বলেন, 'নিজের উপর বিশ্বাস ও ভগবানের আশীর্বাদেই রানটা রক্ষা করতে পেরেছি। দলের সকলকে ধন্যবাদ। তাঁরা আমার উপর বিশ্বাস করেছিলেন। সত্যি বলতে শেষ ওভার করার আগে মাথায় কিছুই চলেনি। সূর্য ভাই এসে বলে, দেখো যা হওয়ার হয়ে গিয়েছে। এই জয়ের কৃতিত্ব আমাদের ব্যাটসম্যানদের। তাঁরা এই পিচে অতিরিক্ত ১৫-২০ রান করতে পেরেছিলেন।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications