IND vs AUS T20I: টি২০-তে ক্রিকেটে পাকিস্তানের একাধিপত্যের অবসান, তারুণ্যের দাপটে চির প্রতিপক্ষকে টপকে গেল ভারত

IND vs AUS T20I: রবিবার তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়াকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। এই ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি। অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানের নজির স্পর্শ করল ভারত। টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন সর্বাধিক ম্যাচ জয়ের নজির ছিল‌ পাকিস্তানের দখলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ জিতে সেই রেকর্ডে ভাগ বসালো ভারতও।

ভারতের কাছে আরও একবার সিংহাসন খোয়ালো পাকিস্তান। এতদিন টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১৩৫টি জয়ের রেকর্ড ছিল পাক দলের দখলে। তাঁরা এই সংখ্যায় পৌঁছেছিল ২২৬ ম্যাচ খেলে। কিন্তু ২১১ ম্যাচ খেলেই ১৩৫টিতে জয় পেয়েছে মেন ইন ব্লু। ফলে সংখ্যার দিক থেকে দুই দল সমান সমান থাকলে ও ভারত ১৫ ম্যাচ কম খেলেই পাকিস্তানের রেকর্ডে ভাগ বসিয়েছে।

IND vs AUS T20I

২০০৬ সালের ১ ডিসেম্বর প্রথম টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ভারত। জোহানেসবার্গে বীরেন্দ্র সেহওয়াগের নেতৃত্বাধীন‌ ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছিল। সেই শুরু তার থেকে এখনও পর্যন্ত ভারত ২১১টি টি২০ ম্যাচ খেলেছে। ভারত-পাকিস্তানের পর তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। কিউয়িরা ২০০টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ১০২টিতে জয় পেয়েছেন।

এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব প্রদান করেছেন বীরেন্দ্র সেহওয়াগ, ধোনি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, বিরাট কোহলি,রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল,জসপ্রীত বুমরাহ, ঋতুরাজ গাইকোয়াড, সূর্যকুমার যাদব। অধিনায়কদের মধ্যে সব থেকে বেশি ৭২টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। এখনও পর্যন্ত ২০০৭ সালে একবারই টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। এরপর থেকে এই খেতাব আর জিততে পারেনি।

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সূচনাটা দুরন্তভাবেই করেছেন সূর্যকুমার যাদব। প্রথম সিরিজে নেতৃত্ব দিচ্ছেন, প্রথম দুটি ম্যাচেই জেতালেন ভারতকে। রবিবার তিরুবনন্তপুরমে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৪ উইকেটে ২৩৫। বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১৯১ রানেই থেমে যায় অজিদের ইনিংস।

এই প্রথম টি২০ ম্যাচে ভারতের প্রথম তিনজন ব্যাটার ৫০-এর বেশি রান করলেন।যশস্বী জয়সওয়াল ৫৩, ঋতুরাজ গায়কোয়াড় ৫৮ ও ঈশান কিষাণ ৫২ রান করেন। এটাও একটা রেকর্ড হয় এই ম্যাচে। পাশাপাশি পাওয়ার প্লে-র মধ্যে অর্ধশতরান করে রোহিত-রাহুলদের সঙ্গে এক আসনে বসেছেন যশস্বী জয়সওয়ালও।
মঙ্গলবার গুয়াহাটিতে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকেই সিরিজ জিতে ফেলতে পারবে মেন ইন ব্লু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+