Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs AUS T20I: ১৭ বছরের ইতিহাসে টি২০-তে বিরল রেকর্ড ভারতের, রোহিত-রাহুলদের নজির স্পর্শ যশস্বীর

IND vs AUS T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপের ফাইনালে হারলেও টি২০ সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। বিশাখাপত্তনমের পর এবার তিরুবনন্তপুরমেও অজিদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মেন ইন ব্লু। সেইসঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়েও গেল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এই ম্যাচে শুধু জয় পাওয়াই নয়, একইসঙ্গে নতুন রেকর্ডও সৃষ্টি করলেন ভারতীয় ব্যাটসম্যানরা।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত তোলে ৪ উইকেটে ২৩৫।বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১৯১ রানেই থেমে যায় অজিদের ইনিংস। এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা এমন একটি রেকর্ড সৃষ্টি করলেন যা ১৭ বছরের ইতিহাসে হয়নি। এই প্রথম টি২০ ম্যাচে ভারতের প্রথম তিনজন ব্যাটার ৫০-এর বেশি রান করলেন। ইতিপূর্বে এক ম্যাচে তিন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করলেও টপ থ্রি ব্যাটারের থেকে তা আসেনিে।

IND vs AUS T20I

দ্বিতীয় টি২০ ম্যাচে যশস্বী জয়সওয়াল ২৫ বলে ৫৩, ঋতুরাজ গায়কোয়াড় ৪৩ বলে ৫৮ ও ঈশান কিষাণ ৩২ বলে ৫২ রান করেন। এর আগে ২০০৭ সালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং অর্ধশতরান করেন। কিন্তু টপ থ্রি ব্যাটার তাঁরা ছিলেন না। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও রোহিত শর্মা, কেএল রাহুল ও বিরাট কোহলি হাফসেঞ্চুরি করেন। কিন্তু তাঁরাও প্রথম তিন ব্যাটার ছিলেন না।

২০২২ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রোহিত, বিরাট ও সূর্যকুমার যাদব এক ম্যাচেই অর্ধশতরান করেন। তবে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতীতেত যাবতীয় রেকর্ড ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ। প্রথম তিন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করায় ভারতের বড় রানের ভিত গড়ে উঠে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচে সর্বাধিক রান করার নজিরও গড়ল ভারতীয় দল।

এদিকে রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়ালও। ভারতীয় দলের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটের পাওয়ার প্লে-তে হাফসেঞ্চুরি করলেন। এর আগে এই কীর্তি গড়েছেন রোহিত শর্মা ও কেএল রাহুল। কেএল রাহুল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২০ সালে অর্ধশতরান করেছিলেন হিটম্যান।

দেশের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক এখনও অভিষেক ঘটেনি যশস্বীর। টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের প্রতিভার প্রতি সুবিচার করছেন তরুণ এই ব্যাটসম্যান। আগামী বছর টি২০ বিশ্বকাপ, তার আগে এই সিরিজ থেকেই নির্বাচকদের নোটবুকে নিজেদের নাম তুলে রাখতে চাইছেন তরুণ ক্রিকেটাররা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+