ডনের দেশে পিঙ্ক টেস্টে কিপিংয়ে ঋদ্ধি না ঋষভ? কী মত কিংবদন্তি গাভাসকরের
ডনের দেশে পিঙ্ক টেস্টে কিপিংয়ে ঋদ্ধি না ঋষভ? কী মত কিংবদন্তি গাভাসকরের
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক টেস্টে ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ। বৃহস্পতিবার সিরিজের প্রথম বল গড়ানোর আগে এটাই এখন ভারতীয় ক্রিকেট ফ্যানেদের সামনে লাখ টাকার প্রশ্ন। আর সেই প্রশ্নেই নিজের মতামত জানালেন সুনীল গাভাসকর।

ঋদ্ধি-পন্থের মধ্যে দারুণ প্রতিযোগিতা
ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে দলের কোচ রবি শাস্ত্রী, বিশ্বের এক নম্বর উইকেটকিপার হিসেবে ঋদ্ধির প্রশংসা করেন। ডনের দেশে স্মিথের একটি ক্যাচ ফেললে তাঁর মতো বিশ্বসেরা টেস্ট ব্য়াটসম্যান যে সেই জীবনদান থেকে কতটা ভয়ংকর হতে উঠতে পারেন, তা ভালোই জানে ম্যানেজমেন্ট। তাই ক্রিকেটমহল ঋদ্ধিমানকেই গোলাপি বলের টেস্টে এগিয়ে রাখছে।

ডনের দেশে প্রস্তুতিতে দুই কিপারের পারফর্ম্যান্স
তবে ডনের দেশে টেস্ট সফরে শুধু কিপিংয়ে দক্ষ হলেই হবে না, বড় রানও পেতে হবে। প্রস্তুতিতে দ্বিতীয় ম্যাচে ৭৩ বলে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে ঋষভ পন্থ ইতিমধ্য়ে কিপার হিসেবে এগারো জনের দলে ঢুকে পড়ার জন্যে দাবি তুলে দিয়েছেন। অন্যদিকে প্রথম প্রস্তুতি ম্যাচে ঋদ্ধিমানও অর্ধশতরান হাঁকিয়ে দামি ইনিংস খেলেন। সেক্ষেত্রে দুই কিপারের মধ্য়ে প্রথম টেস্টে কে খেলতে পারেন সেই নিয়ে ধন্দ তৈরি।

গাভাসকর কী বলছেন
কিংবদন্তি গাভাসকর অবশ্য পিঙ্ক টেস্টে ঋদ্ধির থেকে ঋষভকে এগিয়ে রাখছেন। দস্তানা হাতে টেকনিকে ঋদ্ধিমান সাহা এগিয়ে থাকলেও ব্যাটিংয়ে আগ্রাসী পন্থকে গোলাপি বলের দিন রাতের টেস্টে দেখতে চান বলে সানি জানিয়েছেন।

কিংবদন্তি গাভাসকরের মত
ভারতের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সুনীল গাভাসকর বলেন, 'ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ, পিঙ্ক টেস্টে কাকে খেলানো উচিত এটা টিম ম্যানেজমেন্টের কাছে কঠিন সিদ্ধান্ত। দু'বছর আগে পন্থ অজিভূমে খেলে সেঞ্চুরি পেয়েছিল। সেই সঙ্গে এবার প্রস্তুতিতেও সেঞ্চুরি হাঁকাল। কিছুদিন আগে যে সেঞ্চুরি হাঁকিয়ে দুরন্ত ব্যাটিং ফর্মে রয়েছে, আমার মতে ম্যানেজমেন্টের চোখে সেই এগিয়ে থাকা উচিত।'












Click it and Unblock the Notifications