আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং: বিরাটকে টপকে গেলেন স্মিথ, সিডনি টেস্টের পর কত নম্বরে পূজারা
আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং: বিরাটকে টপকে গেলেন স্মিথ, সিডনি টেস্টের পর কত নম্বরে পূজারা
সিডনিতে ভারতে ঐতিহাসিক ড্রয়ের পর আইসিসির নতুন টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ। যেখানে বিরাট কোহলিকে টপকে গেলেন স্টিভ স্মিথ। পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট অ্যাডিলেডে টেস্ট খেলে গতবছরই দেশে ফিরে আসেন। অন্যদিকে সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভ স্টিভ স্মিথ প্রথম ইনিংসে ১৩১ রান ও দ্বিতীয় ইনিংসে ৮১ রান হাঁকান। এই রানের সুবাদেই টেস্ট ব্যাসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এগোলেন স্মিথ।

কত নম্বরে স্মিথ
টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং পয়েন্ট নিয়ে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ দ্বিতীয় স্থানে উঠে এলেন। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে বিরাট কোহলি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

শীর্ষস্থানে কে
অন্যদিকে পিতৃত্বকালীন ছুটি থেকে প্রত্যাবর্তনের পর, পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ১২৯ ও ২৩৮ রানের মেগা ইনিংস খেলেন। ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি।

একনজরে প্রথম পাঁচে কারা
১) নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন
২) অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ
৩) ভারতের বিরাট কোহলি
৪) অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন
৫) পাকিস্তানের বাবর আজম

ব়্যাঙ্কিংয়ে উন্নতি পূজারার
সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট বাঁচানোর লড়াইয়ে চেতেশ্বর পূজারা দামি ইনিংস খেলেন। প্রথম ইনিংসে পঞ্চাশ হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে পূজারার সংগ্রহ ৭৭ রান। যার সুবাদে ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে চেতেশ্বর পূজারা টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি করে ৮ নম্বরে উঠে এলেন।












Click it and Unblock the Notifications