ব্রিসেবেনে বৃষ্টিতে আটকে ক্রিকেট, হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন রোহিত, চা পান বিরতিতে স্কোর কত

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট: ৪৪ রানে আউট রোহিত শর্মা, বৃষ্টিতে ব্রিসবেনে খেলা শুরুতে বাঁধা, চা পান বিরতিতে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে ভারত

ব্রিসেবেনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৬৯ রান তাড়া করতে নেমে চা পান বিরতিতে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলল ভারত। চা পান বিরতিতে যাওয়ার আগে ৭৪ বল খেলে রোহিত শর্মা ৪৪ রানে আউট হয়েছেন। ছটি চার হাঁকিয়ে ইনিংস সাজান হিটম্যান। ন্যাথান লায়ন তাঁর শততম টেস্ট খেলতে নেমে রোহিতের উইকেট নিয়ে শুরু করলেন। ভালো খেললেও এদিন ৬ রানের জন্য হাফ সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান।

স্পিনার লায়নের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির আগে স্টার্কের হাতে জমা পড়েন রোহিত। ওপেনিং সঙ্গী শুভমান গিল এদিন ৭ রান করে প্যাট কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

ব্রিসেবেনে বৃষ্টিতে আটকে ক্রিকেট, হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন রোহিত, চা পান বিরতিতে স্কোর কত

স্কোরবোর্ডে ৬২ রানে ২ উইকেট হারিয়ে চেতেশ্বর পূজারা ৮ ও অজিঙ্ক রাহানে ২ রানে ব্যাটিং করছেন। চা পান বিরতির পর ব্রিসবেনে ভারী বৃষ্টি শুরু হওয়ার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

অন্যদিকে দুই তরুণ বোলারের কাঁধে চেপে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন অজিদের ৩৬৯ রানে বন্দি করে রাখল ভারত। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই পেসার টি নটরাজন ও স্পিনার ওয়াশিংটন সুন্দর ৩টি করে উইকেট নিয়েছেন।

নটরাজন ওয়েডের উইকেট নিয়ে টেস্টের প্রথম শিকার করেন, আর ওয়াশিংটন সুন্দর স্মিথকে আউট করে টেস্টের প্রথম উইকেট পেয়েছেন। দুই তরুণ বোলারের পাশাপাশি ভারতের হয়ে শার্দুল ঠাকুরও তিনটি উইকেট পান। অস্ট্রেলিয়ার হয়ে মার্নাস লাবুশেন প্রথম ইনিংসে সর্বোচ্চ ১০৮ রান হাঁকান। অজি অধিনায়ক টিম পেইন ৫০ হাঁকিয়ে দলকে সাড়ে তিনশো রানের গণ্ডি পার করে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+