ভারত বনাম অস্ট্রেলিয়া: হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা
ভারত বনাম অস্ট্রেলিয়া: হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা
২৭ নভেম্বর ভারতের অস্ট্রেলিয়া সফর শুরুর দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব। ওডিআই ও টি-২০-র পর টেস্ট মহারণে নামবে ভারত। এই সফর দিয়েই করোনা পরবর্তী ক্রিকেটে ভারতীয় দলের প্রত্যাবর্তন। বিরাট-হার্দিক-বুমরাহরা যখন কোভিড অতিমারির মাঝে বিদেশ সফরে মাঠে নামছেন, সেখানেই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এখনই দেশের জার্সি গায়ে চাপানো হচ্ছে না রোহিতের। সেই নিয়েই এবার অবশেষে মুখ খুললেন হিটম্যান।

রোহিতের চোট, আইপিএল ও ট্রফি জয়
আইপিএলের মাঝে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ডবল সুপার ওভারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে রোহিত শর্মা ছিটকে যান। চার ম্যাচ বিশ্রামের পর প্রত্যাবর্তনে মুম্বই জার্সিতে ৩ ম্যাচে ৬০ ওভার ফিল্ডিং করেন, সেই সঙ্গে দলকে আইপিএল খেতাব জেতান। ফাইনালে দুরন্ত হাফ সেঞ্চুরি মুম্বইকে ট্রফি দেওয়ায় রোহিত শর্মার বড় ভূমিকা ছিল।

রোহিতকে নিয়ে সরগরম ক্রিকেট
হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে আইপিএলে ফিরলে দলকে চ্যাম্পিয়ন করলেও অজি সফরের সীমিত ওভারে অবশ্য হিটম্যানকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিতের মতো ক্রিকেটসম্পদকে অজি সফরে ব্যবহার করে চোটের মাঝে তাঁকে আরও ঝুঁকির মুখে ফেলে দিয়ে দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত বলে হিটম্যান ইস্যুতে বোর্ড জানিয়ে রাখে।

অবশেষ মুখ খুললেন রোহিত
এই মুহূর্তে আইপিএল জিতে দুবাই থেকে দেশে ফিরে বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাবে রয়েছেন হিটম্যান। সেখান থেকেই এবার নিজের চোট নিয়ে দিলেন আপডেট। নিজের চোট নিয়ে রোহিত এবার জানিয়েছেন, 'হ্যামস্ট্রিংয়ের চোট এখন সম্পূর্ণ সেরে উঠেছে।এখন এনসিএতে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার জন্যে লড়াই চালাচ্ছি।'

অজি সফর নিয়ে কী বললেন হিটম্যান
রোহিত আরও বলেছেন, 'এখনও হ্যামস্ট্রিংয়ের রিকভারিতে কিছু কাজ রয়েছে। অজি সফরে সীমিত ওভারে ১১ দিনে ছটি ম্যাচ খেলতে হত। সেই কারণেই এখন আমার নাম অজি সফরে নেই। কিন্তু টেস্ট সিরিজে দুরন্ত খেলার বিষয় আমি আশাবাদী'












Click it and Unblock the Notifications