তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে নজির! বিরাট-ধোনির সঙ্গে এলিট ক্লাবে রবীন্দ্র জাদেজা
তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে নজির! বিরাট-ধোনির সঙ্গে এলিট ক্লাবে রবীন্দ্র জাদেজা
তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে বিরল নজির ছুঁলেন রবীন্দ্র জাদেজা। অজিভূমে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাথায় চোট পাওয়ার কারণে অ্যাডিলে়ড টেস্ট খেলা হয়নি। দ্বিতীয় টেস্টে ফিরে এরপর ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সে ভারতকে ম্যাচ জিতিয়েছেন। এবার বিরাট-ধোনির সঙ্গে একই ক্লাবে ঢুকে পড়লেন জাদেজা।

মেলবোর্ন টেস্টে জাদেজার ব্যাটে-বলে পারফর্ম্যান্স
অজিদের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে ফিরে ব্যাটে প্রথম ইনিংসে ৫৭ রানের দামি ইনিংস খেলেন জাড্ডু। অধিনায়ক রাহানের সঙ্গে তাঁর ১২১ রানের পার্টনারশিপ ভারতের হয়ে টেস্টের মোড় ঘুরিয়ে দেয়। অন্যদিকে বল হাতে ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন জাদেজা।

কোন বিরল নজিরের ক্লাবে জাদেজা
ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে দেশের হয়ে তিন ফর্ম্যাটেই অন্তত ৫০টি ম্যাচ খেলার নজির গড়লেন রবীন্দ্র জাদেজা। ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে জাদেজা এই নজির গড়লেন।

ভারতের আর কোন ক্রিকেটারের এই নজির রয়েছে
ভারতের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের এই বিরল নজির রয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বর্তমান কাপ্তান বিরাট কোহলির পর জাদেজা তৃতীয় ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটে ৫০ ম্যাচ খেলার এলিট ক্লাবে প্রবেশ করলেন।

কী বললেন জাদেজা
বিশেষ এই ক্লাবে ঢুকতে পেরে জাদেজা বলেছেন, 'তৃতীয় ভারতীয় হিসেবে এই জায়গা পাওয়া সম্মানের। বিশেষ করে ধোনি ভাই ও বিরাটের সঙ্গে একাসনে থাকা গর্বের নজির।'












Click it and Unblock the Notifications