৩০ কিলোমিটার দূরত্বে বড় বিপদ থেকে রক্ষা পেল ভারতীয় ক্রিকেট দল, শিউরে ওঠার অভিজ্ঞতা
৩০ কিলোমিটার দূরত্বের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে পৌঁছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি সিডনিতে রয়েছে।
৩০ কিলোমিটার দূরত্বের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে পৌঁছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি সিডনিতে রয়েছে। অজিভূমে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইন, এই সময়ের মধ্যে ভারতীয় দল শনিবার থেকে আউটডোর অনুশীলনও শুরু করে দিয়েছে। আর আউটডোরের প্রথম দিনেই খুব অল্পের জন্যে বিমান দুর্ঘটনার থেকে রক্ষা পেল ভারতীয় দল।

ঠিক কী ঘটেছে
সিডনিতে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল পুলমান হোটেলে উঠেছে। এই হোটেলেই ভারতীয় ক্রিকেট দলের নিভৃতবাসে রয়েছে। সেখান থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে একটি বিমান ভেঙে পড়ে। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ এই বিমান দুর্ঘটনা হয়।

ছড়িয়েছে আতঙ্ক
ভারতীয় দলের হোটেল থেকে ৩০ কিলোমিটার দূরে এই বিমান দুর্ঘটনার ঘটনায় স্বভাবই আতঙ্ক ছড়িয়েছে। পুলমান হোটেল থেকে ৩০ কিমি দূরে ক্রোমার ক্রিকেট ক্লাবে বিমানটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা ক্রোমার ক্রিকেট ক্লাবের স্পোর্টিং শেডের তলায় ছুটে গিয়ে বিপদ থেকে রক্ষা পান।

শিউরে ওঠার মতো অভিজ্ঞতা
এই নিয়ে ক্রোমার ক্রিকেট ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিউরে ওঠার অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি জানান, বিমান ভেঙে পড়ার পর যেকোনও মুহূর্তে তাতে আগুন ধরে যাওয়ার অবস্থা ছিল। একাধিক যাত্রী আহত হলেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

হোটেলে বন্দি ভারতীয় ক্রিকেট দল
অন্যদিকে নিভৃতবাসে কড়া নিরাপত্তার মধ্যে হোটেল বন্দি ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে হোটেলে প্রতিটি ফ্লোরে দুই পুলিশকর্মী ও দুজন বেসরকারি নিরাপত্তাকর্মী রয়েছেন। ক্রিকেটাররা যাতে নিজেদের রুমে বন্দি থাকেন, জৈব সুরক্ষা মেনে চলতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications