টেস্ট ক্রিকেটে ভারতীয় ওপেনারদের এই ভুল মানতে পারছেন না গাভাসকর

টেস্ট ক্রিকেটে ভারতীয় ওপেনারদের এই ভুল মানতে পারছেন না গাভাসকর

পিঙ্ক টেস্টে ভারতীয় ওপনারদের ব্যর্থতা। পৃথ্বী শ এদিন ০ রান করে সাজঘরে ফেরেন। ইনিংসের দ্বিতীয় বলে গোলাপি বোলের ত্রাস মিচেল স্টার্কের শিকার হয়ে আউট হয়েছেন পৃথ্বী। অন্যদিকে ওপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ১৭ রান করে টেস্টের এক নম্বর বোলার প্যাট কামিন্সের শিকার হয়ে আউট হন। ওপেনারদের এই ব্যর্থতা নিয়েই এবার সমালোচায় ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি সুনীল গাভাসকর।

সুনীল গাভাসকর কী বললেন

সুনীল গাভাসকর কী বললেন

কিংবদন্তি গাভাসকর বলেছেন, 'ভারতীয় ব্যাটসম্যানদের বিশ্বমঞ্চে এবার আরেকটু বেশি পরিণত ব্যাটিং করতে হবে। ব্যাট ও প্যাডের মাঝের ফাঁক নিয়ে সতর্ক হতে হবে।' প্রসঙ্গত অ্যাডিলেডে এদিন গোলাপি বলে দিন রাতের ম্যাচে দুই ডানহাতি ওপেনারাই ব্যাট ও প্যাডের মাঝে ফাঁকের কারণে আউট হয়েছেন।

ব্যাট ও প্যাডের মাঝে ফাঁক কমানোর পরামর্শ

ব্যাট ও প্যাডের মাঝে ফাঁক কমানোর পরামর্শ

গাভাসকর সমালোচনায় আরও বলেছেন, 'বড় ব্যাটসম্যান হতে গেলে, সবসময়ই ব্যাটও প্যাডের মধ্যে যতটা সম্ভব ফাঁক কমাতে হবে।' উল্লখ্য প্রস্তুতি ম্যাচেরও ভারতীয় ওপেনিংয়ে পৃথ্বী ব্যর্থ হন। এবার প্রথম টেস্টেও ধরাশায়ী হলেন।

ঘুরে দাঁড়াতে না পারলে দলে সুযোগ পারাতে পারেন

ঘুরে দাঁড়াতে না পারলে দলে সুযোগ পারাতে পারেন

অফ ফর্মে থাকা পৃথ্বী দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে না পারলে দ্বিতীয় টেস্টে তাঁর সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।অজিদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৬৫ রান হাঁকিয়ে ফর্মে রয়েছেন শুভমান গিল। বিরাট পিঙ্ক টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরলে সেক্ষেত্রে বিরাটের জায়গায় লোকেশ রাহুল মিডল অর্ডারের দায়িত্ব নিতে পারেন ও গিলকে দিয়ে ওপেন করাতে পারে ম্যানেজমেন্ট।

পূজারা-বিরাটের ব্যাটে ম্যাচে ফিরল ভারত

পূজারা-বিরাটের ব্যাটে ম্যাচে ফিরল ভারত

দুই ওপেনার ব্যর্থ হলেও পরে পূজারা ও কোহালির ব্যাটে ভারত ঘুরে দাঁড়ায়। পূজারা এদিন ৭ রানের জন্য হাফ সেঞ্চুরি হারালেন। ১৬০ বল খেলে পূজারা ৪৩ হাঁকিয়ে ন্যাথান লায়নের শিকার হয়ে সাজঘরে ফেরেন। অন্যদিকে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে স্কোরবোর্ড সচল রাখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+