কোহলির স্বাদের ব্যাটিংয়ের 'বিরাট' বিপর্যয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হাসাহাসি, মিমে ভারতীয় ব্যাটিংয়ের সমালোচনা
কোহলির স্বাদের ব্যাটিংয়ের 'বিরাট' বিপর্যয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হাসাহাসি, মিমে ভারতীয় ব্যাটিংয়ের সমালোচনা
৪,৯,২,০,৪,০,৮,৪,০,৪,১! সংখ্যাটা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফোন নম্বর নয়! সোশ্যাল মিডিয়া ভাইরাল এই সংখ্যা ভারতীয় ক্রিকেট দলের স্কোরবার্ড। অ্যাডিলেডে দিন রাতের টেস্টে আজ দ্বিতীয় ইনিংসে অজি পেসব্রিগেডের বিরুদ্ধে এই স্কোরকার্ড ভারতের।

লজ্জার ব্যাটিংয়ে সিরিজে পিছিয়ে গেল ভারত
ম্যাচের তৃতীয় দিন প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডের আগুনে বোলিংয়ের বিরুদ্ধে পৃথ্বী শ ৪, মায়াঙ্ক আগারওয়াল ৯, জসপ্রীত বুমরাহ ২, চেতেশ্বর পূজারা ০, বিরাট কোহলি ৪, অজিঙ্ক রাহানে ০, হনুমা বিহারী ৮, ঋদ্ধিমান সাহা ৪, রবিচন্দ্রন অশ্বিন ০, উমেশ যাদব ৪, মহম্মদ শামি ১ রান হাঁকান। ফলে লজ্জার ৩৬ রানে অলআউট ভারত। এটাই টেস্টে ভারতীয় দলের সর্বনিম্ন দলগত স্কোর। জবাবে দ্বিতীয় ইনিংসে ৯০ রানের টার্গেট তাড়া করে সহজেই ম্যাচ জিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল অজিরা।

সমালোচনায় মিমের ঝড়
অজিভূমে প্রথম ইনিংসে বিরাট-রাহানে ও পূজারার ব্যাটে ২৪৪ রানে অলআউট হয়েছিল ভারত। সেখানেই দ্বিতীয় ইনিংসে এবার ৩৬ রান অলআউট। ভারতীয় দলের এমন ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই সমালোচনা ঝড় বইছে। কোহলিদের ব্যাটিং নিয়ে মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

মুন্না ভাইয়ের ডায়লগ ধার করে মিম
ভারতীয় ব্যাটিং অর্ডারে হতশ্রী পারফর্ম্যান্সে কখনও মুন্না ভাইয়ের ডায়লগ ধার করে মিমের ছড়াছড়ি। যেখানে মুন্না ভাইকে ভারতীয় ব্যাটিং নিয়ে শার্কিট বলছেন, 'এতো শুরু হওয়ার আগেই শেষ'

মজার মিম ভাইরাল
আবার অন্য একটি মিমে স্ক্যাম ১৯৯২ এর হর্ষদ মেহেতার দৃশ্য ধার করে, অস্ট্রেলিয়ার বোলারা এখন ভারতীয় ব্যাটিসম্যানদের উদ্দেশ বলছে, ' খেলার নয়, এখন মাটিতে আছড়ে ফেলার সময়।' আরেক মিমে জনপ্রিয় কমিক চরিত্র জেঠালালে বিরাটদের ব্যাটিং ধস দেখে চোখে আঙুল দেওয়ার ছবি নিয়ে মিম তৈরি করা হয়েছে।

বাদ পড়ল না রাহুল গান্ধীও
রাহুল গান্ধীর জনপ্রিয় খতম! সব খতম! ডায়লগকে ধার করেও বিরাটদের ব্যাটিং নিয়ে মিমের ছড়াছড়ি। ভারতীয় দলের এমন ব্যাটিংয়ের পর স্বভাবতই রবি শাস্ত্রীকে নিয়েও তৈরি হয়েছে একাধিক মিম। যেখানে শাস্ত্রী এবার দেশ উদ্ধারে ব্যাট করবেন বলেও মজা করছেন নেটিজেনরা।












Click it and Unblock the Notifications