পিঙ্ক টেস্টে ভারতের আশার আলো পূজারা-বিরাট, দুজনেরই পয়া মাঠ অ্যাডিলেড, রইল পরিসংখ্যান

পিঙ্ক টেস্টে ভারতের আশার আলো পূজারা-বিরাট, দুজনেরই পয়া মাঠ অ্যাডিলেড, রইল পরিসংখ্যান

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের প্রথম দিন ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুটা ভালো হয়নি ভারতের। পৃথ্বী ০ ও মায়াঙ্ক ১৭ রানে সাজঘরে ফেরেন। ফলে তিন ও চার নম্বরে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির সামনে এবার বড় রান হাঁকানোর চ্যালেঞ্জ।

প্রথম সেশনের স্কোর

প্রথম সেশনের স্কোর

প্রথম সেশন শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৪১ রান তুলতে পারে। ক্রিজে ধৈর্যের পরীক্ষায় পাশ করেন চেতেশ্বর পূজারা। শেষবার অজিভূমে সিরিজ সেরা হয়েছিলেন। তিনটি সেঞ্চুরির সুবাদে পূজি ৫২১ রান হাঁকান। এই রানে ভর করেই ভারত অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল।

আশার আলো পূজারা

আশার আলো পূজারা

এবার পিঙ্ক টেস্টে আশার আলো পূজারা। প্রথম সেশনে ৮৮ বল খেলে পূজি ১৭ রান হাঁকিয়ে অপরাজিত থাকেন। তাঁর ব্যাটেই ঘুরে দাঁডা়নোর স্বপ্ন দেখছে ভারত।

 অ্যাডিলেডে শেষবার পূজারার পারফর্ম্যান্স

অ্যাডিলেডে শেষবার পূজারার পারফর্ম্যান্স

প্রসঙ্গত শেষবার অজিভূমে খেলতে এসে পূজারা অজি বোলিংয়ের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ১২৩ ও ৭১ রান হাঁকান। দু'বছর পর ডনের দেশে ফির সেই ধারাবাহিকতা দেখিয়ে এবার পিঙ্ক বলে দিন রাতের টেস্টে পূজারা সেঞ্চুরি হাঁকাতে পারেন কিনা, সেটাই এবার দেখার।

অ্যাডিলেডে বিরাটের ইনিংস

অ্যাডিলেডে বিরাটের ইনিংস

এখনও পর্যন্ত পয়া অ্যাডিলেডে বিরাটের তিনটি সেঞ্চুরি রয়েছে। ২০১২ সালে এই মাঠেই বিরাট তাঁর কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকান। ১১৬ রান হাঁকিয়েছিলেন। এরপর ২০১৪ সালে এই মাঠে বিরাট দুই ইনিংসে দুটি সেঞ্চুরি পান (১১৫,১৪১)। পিঙ্ক টেস্টের আগে, সব মিলিয়ে এই মাঠে ৩ টেস্টে খেলে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। সব মিলিয়ে সংগ্রহ ৪৩১ রান। এদিন তাঁর ব্যাটে সেঞ্চুরির দেখার আশায় ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+