কোহলির ছুটিতে যাওয়া কি 'বিরাট' পার্থক্য গড়ে দিতে চলেছে, কী বললেন অজি পেসার
কোহলির ছুটিতে যাওয়া কি 'বিরাট' পার্থক্য গড়ে দিতে চলেছে, কী বললেন অজি পেসার
টেস্ট সিরিজের মাঝে ভারত অধিনায়ক বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসায় বিভিক্ত ক্রিকেটদুনিয়া। বিশিষ্টরা অনেকেই বিরাট পিঙ্ক টেস্ট খেলে দেশে ফিরলে সেটাই টেস্ট সিরিজের বড় পার্থক্য বলে মনে করছেন। অন্যদিকে অনেকেই আবার প্রথমবার বাবা হতে চলার কারণে স্ত্রীয়ের পাশে থাকার যুক্তিকে পূর্ণ সমর্থন করছেন। ভারতের অজি সফরে বিরাটের বিরুদ্ধে বল করার আগে এবার টেস্ট সিরিজে কোহলির না থাকা নিয়ে প্রতিক্রিয়া দিলেন পেসার প্যাট কামিন্স।

টেস্টের এক নম্বর পেসার কামিন্সের মত
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে প্রথম টেস্টের পর বাকি তিন টেস্টে থাকছেন না বিরাট কোহলি। অধিনায়কের না থাকাটা 'বিরাট' তফাৎ গড়ে দেবে না বলেই মনে করছেন না টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার প্যাট কামিন্স! অর্থাৎ বিরাটের না থাকা নির্ণায়ক হবে না বলে মনে করছেন কামিন্স।

গতবার বড় পার্থক্য গড়ে দিয়েছিলেন বিরাট
১৭ ডিসেম্বর পিঙ্ক বলে দিন রাতের টেস্ট দিয়ে এবছর অজি সফরের টেস্ট সিরিজে ঢাকে কাঠি। গতবার অজি ভূমে এসে এই বিরাটই অধিনায়ক হিসেবে বড় পার্থক্য গড়ে দিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বে প্রথমবারের জন্যে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নিতে পারে।

বিরাটকে নিয়ে কী বললেন কামিন্স
এবার অবশ্য বিরাটের না থাকা সিরিজ নির্ণায়ক হতে চলেছে বলে কামিন্স মানতে নারাজ। এই নিয়ে অজি পেসার বলেন,
'অধিনায়ক হিসেবে বিরাটের না থাকা প্রভাব ফেললেও, ভারতীয় দলে এত ভাল ভাল ব্যাটসম্যান যে কেউ না কেউ জায়গা নিয়ে নেবে। সামান্য প্রভাব ফেললেও বিরাট না থাকা নির্ণায়ক হয়ে উঠবে না বলেই মনে হয়।'

গ্লেন ম্যাকগ্রা কী বললেন
কামিন্স বিরাটহীন ভারতে তফাৎ হবে না বললেও, অজি পেসার গ্লেন ম্যাকগ্রার মত ভিন্ন রেখেছেন। বিশ্বকাপ জয়ী অজি কিংবদন্তি বলেছেন, 'বিরাট না থাকা মানে দু'জনকে হারাল ভারত। একজন অধিনায়ক বিরাট, অন্যজন ব্যাটসম্যান বিরাট। বিশ্বের সেরা ব্যাটসম্যানকে না পাওয়ার ধাক্কা সামলানো কঠিন। বিরাট না থাকলে ভারতের তেজি ভাব থাকবে না।'

একনজরে শেষবার বিরাটের পারফর্ম্যান্স
অজি সফরের টেস্ট সিরিজে শেষ ৩ ম্যাচে বিরাটকে পাবে না ভারত। প্রসঙ্গত গতবার বিরাট কোহলির অধিনায়কত্বে অস্ট্রেলিয়া সফরে প্রথম বার টেস্ট সিরিজ জয়কে প্রথম বিশ্বকাপ জয়ের সঙ্গেও তুলনা করেছিলেন কোচ রবি শাস্ত্রী। অধিনায়ক হিসেবে ছাপ রাখার পাশাপাশি ব্যাটসম্যান হিসেবে বিরাট ৪ ম্যাচে ২৮২ রান করে ছাপ রেখেছিলেন।












Click it and Unblock the Notifications