Ind vs Aus ODIs: অস্ট্রেলিয়া সিরিজেও ব্রাত্য, আবেগতাড়িত পোস্ট করলেন সঞ্জু স্যামসন

ভারতীয় দলে ব্রাত্যজনের আরও এক নাম সঞ্জু স্যামসন। প্রয়োজনের সময় তাঁকে ডাকা হয়। কখনও দুই বা একটি ম্যাচে সুযোগ দেওয়া হয়। আবার কখনও রিজার্ভ বেঞ্চে বসিয়েই রাখা হয়। সম্প্রতি এশিয়া কাপে রিজার্ভ ক্রিকেটার হিসাবে তাঁকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কেএল রাহুল দলে প্রবেশ করতেই দ্বীপরাষ্ট্র থেকে দেশে ফি্রিয়ে দেওয়া হয় সঞ্জুকেও।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের জন্য ভারতীয় ঘোষণা হয়েছে। এই সিরিজে অশ্বিনের প্রত্যাবর্তন হলেও ব্রাত্যই থেকেছেন সঞ্জু। দল নির্বাচন নিয়ে কোনও দিন মন্তব্য করেন না কেরলের এই ক্রিকেটার। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের দল নির্বাচনের পর সমাজ মাধ্যমে নীরবতা ভঙ্গ করলেন।

সঞ্জু

সমাজ মাধ্যমে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলার সাম্প্রতিক একটি ছবি পোস্ট করেছেন। সেইসঙ্গে ইন লিখে একটি নীল হার্ট সাইন দিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'আমি সামনের দিকে এগিয়ে চলাকেই বেছে নেব।' তাঁর এই মন্তব্যের পর থেকে সমাজ মাম্যমে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কী এবার অন্য কিছু ভাবছেন? সঞ্জুর পক্ষেই সওয়াল করেছেন রবিন উথাপ্পা থেকে ইরফান পাঠানের মতো প্রাক্তনীরা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু এই সিরিজে তিনি ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। এশিয়া কাপ ২০২৩-এর জন্য ১৭ জনের ভারতীয় দলে এই ২৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জায়গা করে নিতে পারেননি। তিনি স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা গিয়েছিলেন।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য দুটি ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বকাপের আগে চোট-আঘাত এড়ানো এবং ক্রিকেটারদের সঠিক বিশ্রাম দেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। আর সেই দলে দীর্ঘদিন পর একদিনের দলে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও প্রথম দুই ওডিআই ম্যাচে থাকবেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। তৃতীয় ওডিআই ম্যাচে ফিরবেন তারা। এছাড়াও এই সিরিজে কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে।

২০২২-এর শুরুর দিকে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন অশ্বিন। আচমকাই পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে তাঁর প্রত্যাবর্তন কি বিশ্বকাপকে মাথায় রেখে? স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল বাংলাদেশ ম্যাচে চোট পেয়েছেন হাতে।

সঞ্জু

ভারতীয় দলের সঞ্জুকে না নেওয়ার ঘটনা এই প্রথম, এমনটা একেবারেই নয়। এর আগেও এমনটা অনেকবারই ঘটেছে। তবে এবার অনেকেই ভেবেছিলেন জাতীয় দলের হয়ে অজিদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। কিন্তু সেটাও আর হল না।

২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ আয়োজিত হবে। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। গুজরাতের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+