Ind vs Aus ODIs: চোটের জল্পনা উড়িয়ে শ্রেয়স আইয়ারকে ফিট সার্টিফিকেট দিলেন মুখ্য নির্বাচক
বিশ্বকাপের আর মাত্র বাকি হাতে গোনা কয়েকটা দিন। ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরুর আগে টিম ইন্ডিয়ার অন্দরে চিন্তার কারণ চোট। এনসিএ থেকে ফিট সার্টিফিকেট নিয়ে ভারতীয় দলে ফিরলেও এশিয়া কাপে খলেত গিয়ে বেশিরভাগ ম্যাচে মাঠেই নামতে পারলেন না শ্রেয়স আইয়ার। ফলে বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে রহস্য ঘণীভূত হচ্ছে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে শ্রেয়স আইয়ারকে দলে রাখা হয়েছে। এরইমধ্যে দলের তারকা ব্যাটসম্যানকে নিয়ে মুখ খুলেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। সমস্ত জল্পনা উড়িয়ে শ্রেয়সকে ফিট সার্টিফিকেট প্রদান করেছেন ভারতীয় দলের মুখ্য নির্বাচক।

সোমবার রাতে দল ঘোষণার সময় নির্বাচক অজিত আগরকর বলেন, ' এখন শ্রেয়সকে ফিট বলে ধরা হচ্ছে। দীর্ঘ কয়েক মাস চোট সারানোর জন্য অনেক পরিশ্রম করেছে শ্রেয়স। এশিয়া কাপের ফাইনালের আগে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছে। এশিয়া কাপের সময় ওর যে চোটটা লাগে সেটা বড় কিছু নয়।'
একইসঙ্গে বিশ্বকাপে শ্রেয়সকে চার নম্বরে রেখেই যে দল সাজাচ্ছেন তাঁরা তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন নির্বাচক প্রধান। আগকরের কথায়, 'শ্রেয়স, কেএল রাহুলের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই দলে। স্পিন বোলারদের মোকাবিলা করার জন্য ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান আইয়ার। '

একইসঙ্গে মুখ্য নির্বাচক উল্লেখ করেছেন, 'চার নম্বর স্থানে খেলার জন্য একদম আদর্শ। চার নম্বর পজিশানে ও যখনই ব্যাট করেছে তখনই দলের জেতার জন্য বড় অবদান রেখে গেছে। যদি ও খেলার জন্য সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তাহলে চার নম্বর পজিশনে ওর জায়গা নিয়ে কোন তর্ক হওয়া উচিত নয়।'
দীর্ঘ দিন ধরেই পিঠের চোটের সমস্যায় ভুগেছেন শ্রেয়স আইয়র। চোটের কারণে গত আইপিএলেও খেলতে পারেননি তিনি। গত এপ্রিলে ভারতীয় বিসিসিআই শ্রেয়সকে লন্ডনে পাঠিয়ে অস্ত্রোপচার করায়। তারপর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারেন তিনি। চলতি এশিয়া কাপে চোট সারিয়ে দলে ফেরেন শ্রেয়স।

চোটের কারণে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। আইয়ারের অনুপস্থিতিতে কেএল রাহুলকে প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া হয়েছিল। বাংলাদেশ ম্যাচের আগে শ্রেয়স আইয়ার ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেন। কিন্ত ম্যাচে খেলতে নামেননি। এমনকি ফাইনাল ম্যাচেও দলে ছিলেন না।
পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ২২ সেপ্টেম্বর থেকে মোহালিতে। দ্বিতীয় খেলা ইন্দোরে ২৪ সেপ্টেম্বর এবং ২৭ তারিখ রাজকোট তৃতীয় ওডিআই অনুষ্ঠিত হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications