ভারতের প্রত্যাবর্তনের কোনও আশা নেই! ৪-০ না করে অজিরা থামছে না, মাইন্ড গেমে হুঙ্কার!
ভারতের প্রত্যাবর্তনের কোনও আশা নেই! ৪-০ না করে অজিরা থামছে না, মাইন্ড গেমে হুঙ্কার!
অ্যাডিলেড গোলাপি বলে দিন রাতের টেস্টে ভারতকে পর্যুদস্ত করে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটিংয়ে ধস নামিয়ে কোহলির দলকে ৩৬ রান অলআউট করে টিম পেইনের দলের দাপুটে জয়ে, বদলার সিরিজে আত্মবিশ্বাসী অজিব্রিগেড। সামনে শনিবার থেকে এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে। তার আগে এবার স্নায়ুর লড়াই শুরু করে দিল অস্ট্রেলিয়া।

টেস্ট সিরিজে ভারতের প্রত্যাবর্তনের কোনও আশা নেই!
প্রথম টেস্টে এমন বিপর্যয়ের পর সিরিজে ভারতের আর প্রত্যাবর্তনের কোনও আশা দেখছেন না। প্রতিপক্ষকে নিয়ে সাফ জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া।

৪-০ না করে অজিরা থামবে না, হুঙ্কার ওয়ার
এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়া যেমনটা শুরু করেছে, তাতে ভারতকে ৪-০ হোয়াইটওয়াশ না করে থামবে না বলে হুঙ্কার ওয়ার। মার্ক যোগ করেছেন, 'খাতায় কলমে অ্যাডিলেড টেস্টই ভারতের কাছে সিরিজের সবচেয়ে বড় সুযোগ ছিল। বিরাট ছিল বলেই ভারত এগিয়ে ছিল। কিন্তু ভারত টেস্ট হেরেছে। আগামী ৩ ম্যাচের ওদের আর ঘুরে দাঁড়ানোর কোনও আশা দেখছি না।'

ভারতের জোড়া ধাক্কা
শুধু বিরাটই নয়, সেই সঙ্গে বোলিংয়ে ধাক্কা শামি। কামিন্সের ঘাতক বাউন্সারের আঘাতে হাত ভেঙে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শামি। এই পরিস্থিতিতে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ধাক্কা খেয়েছে ভারত। কোহলি-শামির শূন্যতা পূরণ করতে না পারলে ভারতের সিরিজে ফেরা কঠিন।

অজিদের শক্তিবৃদ্ধি
বিপক্ষ দলে আবার শক্তিবৃদ্ধি করে মাঠে নামছে অস্ট্রেলিয়া। নির্বাসন কাটিয়ে এই প্রথমবার ভারতের বিরুদ্ধে একসঙ্গে স্মিথ-ওয়ার্নার টেস্ট সিরিজে খেলবেন। তৃতীয় ওডিআই ম্যাচ ওয়ার্নার কুচকিতে চোট পান। সেই চোট সারিয়ে ওয়ার্নার ফিরছেন, আবার প্রস্তুতিতে মাথায় পাওয়া চোট থেকে ফিরছেন পুকোভস্কি ও সিন অ্যাবট।












Click it and Unblock the Notifications