IND vs AUS: কোহলিকে নিয়ে বিরাট কথা কপিলের! ভারতের অনুশীলনে তারকার হেলমেটে লাগল বাউন্সার
IND vs AUS: ব্রিসবেন টেস্টের প্রস্তুতি অ্যাডিলেড থেকেই শুরু করে দিল ভারতীয় দল। অ্যাডিলেড ওভালে রোহিত শর্মারা জোরকদমে অনুশীলন সারলেন।
তারই মধ্যে নেটে ব্যাটিংয়ের সময় ঋষভ পন্থের হেলমেটে লাগল বাউন্সার। পাশের নেট থেকে ছুটে এলেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা।

হেলমেটে বল লাগতেই কিছুক্ষণের জন্য অনুশীলন থামান ঋষভ পন্থ। ছুটে যান মেডিক্যাল টিমের সদস্যরা। কনকাসনের সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। যদিও স্বস্তির খবর একটাই। মেডিক্যাল টিমের নানা পরীক্ষা-নিরীক্ষার পর ফের নেটে গিয়ে ব্যাটিং চালান পন্থ।
অ্যাডিলেডে ভারতের অনুশীলন থেকে যে বড় ইঙ্গিত মিলেছে তা হলো, ব্রিসবেন টেস্টেও ভারতের ব্যাটিং অর্ডারে রদবদল হবে না। এদিন প্রথমে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থরা মিডল অর্ডারে।
মনে করা হচ্ছে, রোহিত চলতি সিরিজে মিডল অর্ডারেই নামবেন। বিরাট কোহলি ফ্রন্টফুটে গিয়ে বারবার আউট হচ্ছেন। খোঁচা দিয়ে ফিরতে হচ্ছে সাজঘরে। এই সমস্যা মেটাতেও জোর দিচ্ছেন কোহলি। ব্যাকফুটে বেশি খেলার প্রয়াসই দেখা দিয়েছে কোহলির নেট প্র্য়াকটিসে।
পারথে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন বিরাট। যদিও অ্যাডিলেডে দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ। ব্রিসবেনেও তাঁর ট্র্যাক রেকর্ড আহামরি নয়। কঠিন সময়ে কোহলির পাশে দাঁড়ালেন কপিল দেব। তিনি বলেছেন, বিরাট আমাদের দেশে সেরা ক্রিকেটারদের একজন। সেরা চারে তিনি থাকবেন। তিনি কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যেতে পারেন। এটা তাঁর উপরই নির্ভর করবে কত তাড়াতাড়ি তিনি ঘুরে দাঁড়াতে পারেন।
পারথে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে জিতেছিল ভারত। রোহিতের নেতৃত্বে হার অ্যাডিলেডে। রোহিতের ক্যাপ্টেন্সিতে ভারতের হার টানা চারটি টেস্টে। কপিল অবশ্য এখনই জসপ্রীত বুমরাহকে পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক করার পক্ষপাতী নন।
কপিলের কথায়, একটা পারফরম্যান্স দেখে কাউকে সেরা বলা যায় না। কিংবা একটা খারাপ পারফরফরম্যান্স দেখে কাউকে অযোগ্য় বলাটাও ঠিক নয়। অনেকগুলি ম্যাচ খেলার পর, অনেকগুলি ম্যাচে অধিনায়কত্ব, উত্থান-পতন দেখে তবেই কাউকে বিচার করা উচিত। দেখা উচিত কঠিন সমস্যার মোকাবিলা সংশ্লিষ্ট প্লেয়ার কতটা দক্ষতার সঙ্গে করতে পারছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications