টেস্টে অধিনায়ক বিরাটের টস ভাগ্যের অভিনব রেকর্ড, কী বলছে পরিসংখ্যান

টেস্টে অধিনায়ক বিরাটের টস ভাগ্যের অভিনব রেকর্ড, কী বলছে পরিসংখ্যান

ডনের দেশে অ্যাডিলেডে টস জিতে আজ অজিদের বিরুদ্ধে দিন রাতে টেস্টে, প্রথম ব্যাটিং ভারতের। এদিন টস জিতে শুরুতেই ব্যাটিং করে নিয়ে রানের পাহাড় গড়ার বার্তা দিয়েছেন কোহলি। আর ভারত অধিনায়ক টস জিততেই সোশ্যাল মিডিয়ায়, বিরাটের টস ভাগ্যের এক পরিসংখ্যান ভাইরাল।

বিরাটের টস ভাগ্য

বিরাটের টস ভাগ্য

অধিনায়ক বিরাটের টস ভাগ্যের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত টসে জিতে টেস্ট হারেননি ভারত অধিনায়ক। অর্থাৎ যে টেস্টে তিনি টস জিতেছেন, ম্যাচের ফল তাঁর দিকেই দিয়েছে।

জেনে নিন অধিনায়ক কোহলির এই পরিসংখ্যান

জেনে নিন অধিনায়ক কোহলির এই পরিসংখ্যান

অ্যাডিলেডে আজ ২৬ তম বার টেস্টে টস জিতলেন বিরাট। পরিসংখ্যান বলছে, ভারত অধিনায়ক টস জিতে এখনও পর্যন্ত ২১টি টেস্ট জিতেছেন ও ৪টি ড্র করেছেন। অর্থাৎ টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলি টস জিতলে ম্যাচ হারে না ভারত।

বিরাটের অধিনায়কত্বে ভারতের টেস্ট জয়ের পরিসংখ্যান

বিরাটের অধিনায়কত্বে ভারতের টেস্ট জয়ের পরিসংখ্যান

প্রসঙ্গত বিরাট এখনও পর্যন্ত দেশের হয়ে ৫৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আজ ৫৬ তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। যেখানে তাঁর নেতৃত্বে ভারত ৩৩টি ম্যাচ জিতেছে। বিরাটের অধিনায়কত্বে ১০টি টেস্ট ড্র ও ১২টি টেস্ট হেরেছে ভারত। উল্লেখ্য পরিসংখ্যানের বিচারে টেস্টে বিরাটই দেশের সবচেয়ে সফল অধিনায়ক।

অজিদের পরিসংখ্যান

অজিদের পরিসংখ্যান

অন্যদিকে পিঙ্ক টেস্টে শতকরা একশো ভাগ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। এখনও পর্যন্ত ৭টি পিঙ্ক টেস্ট খেলে ৭টিতেই জিতেছে অজিরা। বিরাট কোহলি না টিম পেইন, শেষ পর্যন্ত অ্যাডিলেড টেস্টের শেষে কোন অধিনায়ক শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+