সিডনিতে ঐতিহাসিক ড্র ভারতের, ঋষভের গড়ে দেওয়া ভিতে অশ্বিনকে নিয়ে লড়াইয়ে ম্যাচ বাঁচালেন হনুমা

সিডনিতে ঐতিহাসিক ড্র ভারতের, ঋষভের গড়ে দেওয়া ভিতে অশ্বিনকে নিয়ে লড়াইয়ে ম্যাচ বাঁচালেন হনুমা

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম দিনে, 'দেওয়াল' হয়ে উঠলেন হনুমা। প্রায় চার ঘন্টা ক্রিজে থেকে ১৬১ বল খেলে ২৩ রান করেন। ধৈর্যের পরীক্ষায় তাঁর এই লড়াইয়ে ভর করে, অজিদের বিরুদ্ধে পঞ্চম দিনে ম্যাচ ড্র করল ভারত।

সিডনিতে ঐতিহাসিক ড্র ভারতের, ঋষভের গড়ে দেওয়া ভিতে অশ্বিনকে নিয়ে লড়াইয়ে ম্যাচ বাঁচালেন হনুমা

শেষ দিন ৮ উইকেটের পুঁজি নিয়ে ভারতের জয়ের জন্য ৩০৯ রানের প্রয়োজন ছিল। সেখানেই ঋষভ পন্থ ৯৭ রানের ঝেড়ো ইনিংস খেলে ম্যাচ জয়ের আশা তৈরি করেন। ৭৭ রান হাঁকিয়ে তাঁকে যোগ্য সংগত দেন পূজারা। কিন্তু পঞ্চম দিন চা পান বিরতি যাওয়ার আগে পন্থ-পূজারা সাজঘরে ফিরে গেলে ৫ উইকেটের পুঁজি নিয়ে ভারতের লড়াই কঠিন হয়।

সঙ্গে হ্যামস্ট্রিংয়ের চোটে পরেন হনুমা। রবীন্দ্র জাদেজার আঙুল ভাঙায় তাঁকে ব্যাট করতে পাঠানোও কঠিন ছিল। সেখান থেকেই অশ্বিনকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন বিহারী।

ষষ্ঠ উইকেটে দুজনে ২৫৯ বল খেলে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। অবিভক্ত এই পার্টনারশিপে ভর করেই দিনের শেষে সিডনি টেস্ট ড্র করল ভারত। ফলে তিন ম্যাচ শেষে সিরিজের ফল ১-১। এদিন ১১৮ বল খেলে ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ঋষভ পন্থ ৯৭ রান হাঁকিয়ে এই ড্রয়ের ভিত তৈরি করে দেন।

পঞ্চম দিন ৯৮/২ এর পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৪/৫ রান তুলে সিডনিতে ম্যাচ ড্র করল ভারত। হনুমা বিহারী ১৬১ বল খেলে ২৩ ও অশ্বিন ১২৮ বল খেলে ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচ ড্র করে মাঠ ছাড়েন। পঞ্চম দিন ভারত মাত্র ৩ উইকেট হারিয়ে ৯৭ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+