আসন্ন অজি সফরে ভারতীয় দলে রোহিতের অভাব পূরণ করতে পারেন এই ক্রিকেটার,মত ম্যাক্সওয়েলের

আসন্ন অজি সফরে ভারতীয় দলে রোহিতের অভাব পূরণ করতে পারেন এই ক্রিকেটার,মত ম্যাক্সওয়েলের

২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফরের ঢাকে কাঠি। সিডনিতে প্রথম ওডিআই ম্যাচ দিয়ে সফরের প্রথম বল গড়াতে চলেছে। তিন ম্যাচের ওডিআইয়ের পর তিন ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। শেষে চার ম্যাচের টেস্ট খেলবে ভারত। তবে আইপিএলের মাঝে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে সফরের সীমিত ওভারের সিরিজে নেই রোহিত শর্মা। ভারতীয় দলের কাছে যা খারাপ খবর। কিন্তু রোহিতের অনুপস্থিতিতে হিটম্যানের অভাব পূরণ করতে পারেন এমন ভারতীয় ক্রিকেটারের এবার ভূয়সী প্রশংসা করলেন অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

কে সেই ভারতীয় ক্রিকেটার

কে সেই ভারতীয় ক্রিকেটার

আমিরশাহী আইপিএলে খেলে সামনে এবার দেশের জার্সিতে নামতে দেখা যাবে ম্যাক্সওয়েলকে। ভারতের বিরুদ্ধে সেই মহারণের আগে রোহিতের অনুপস্থিতিতে তাঁর আইপিএল ক্যাপ্টেন লোকেশ রাহুল ভারতীয় দলে হিটম্যানের অভাব পূরণ করে দিতে পারে বলে প্রতিক্রিয়া দিলেন।

রোহিতের প্রশংসায় কী বললেন ম্যাক্সওয়েল

রোহিতের প্রশংসায় কী বললেন ম্যাক্সওয়েল

এক প্রতিক্রিয়ায় রোহিতের প্রশংসা করে ম্যাক্সওয়েল বলেন, 'রোহিতের মতো বিশ্বসেরা ক্রিকেটার সফরের দুটি সিরিজে না থাকা অবশ্যই অস্ট্রেলিয়া দলের কাছে সুবিধের। ওডিআই ক্রিকেটে ওর ব্যাটে তিনটি দ্বিশতরান রয়েছে। যার মধ্যে একটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে।'

কীভাবে অভাব পূরণ করতে পারেন এই ব্যাটসম্যান

কীভাবে অভাব পূরণ করতে পারেন এই ব্যাটসম্যান

ম্যাক্সওয়েলের মতে, 'ভারতীয় দলে এখন একাধিক বিকল্প ক্রিকেটার হয়েছে। এটাই ভারতীয় ক্রিকেট দলের প্রধান শক্তি। রোহিতের জায়গায় রাহুল ওপেনিংয়ে সেরা বিকল্প। সদ্য আইপিএলে বিধ্বংসী ক্রিকেট খেলে উঠেছে। দেশের জার্সিতে রাহুল ওপেন করুক বা অন্য কোনও পজিশনে খেলুক, রাহুল মাঠে নামলে রান পাবেই।'

রোহিতের অনুপস্থিতিতে ভারতের টপ অর্ডার কী হতে পারে

রোহিতের অনুপস্থিতিতে ভারতের টপ অর্ডার কী হতে পারে

রোহিত শর্মার অনুপস্থিতিতে শিখর ধাওয়ানের সঙ্গে সম্ভবত মায়াঙ্ক আগারওয়াল ওপেন করতে পারেন। অন্যদিকে পাঁচ নম্বরে ফিনিশারের ভূমিকায় খেলতে পারেন লোকেশ রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+