পিঙ্ক টেস্টে প্রথম দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মত লক্ষ্মণের, ভারতের ওপেনিংয়ে কোন জুটিকে বেছে নিলেন

পিঙ্ক টেস্টে প্রথম দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মত লক্ষ্মণের, ভারতের ওপেনিংয়ে কোন জুটিকে বেছে নিলেন

পিঙ্ক টেস্টের কাউন্টডাউন শুরু! অপেক্ষার আর মাত্র ১ দিন। বৃহস্পতিবার থেকে ডনের দেশে অ্যাডিলেডের দিন রাতের টেস্টে বল গড়ানো দিয়ে বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের বোধনের অপেক্ষায় প্রহর গুনছেন ক্রিকেট ফ্যানেরা।

প্রথমবার বিদেশের মাটিতে ভারতের পিঙ্ক টেস্ট

প্রথমবার বিদেশের মাটিতে ভারতের পিঙ্ক টেস্ট

গতবছর নভেম্বরে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের টেস্ট খেলার পর এই প্রথম বিদেশের মাটিতে পিঙ্ক টেস্ট খেলতে চলেছে ভারত। অজিভূমে এই টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট। তাই কোহলি প্রথম টেস্টে কোন সুর বেঁধে দিয়ে যান, তার উপরই সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। সেই সঙ্গে প্রথম টেস্টের প্রথম দিন ভারতীয় ক্রিকেটাররা যে সুর বেঁধে দেবেন, সেটাই পিঙ্ক টেস্টের বাকি দিনগুলোতে কাজে আসবে, মনে করছেন প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ।

লক্ষ্মণের মত

লক্ষ্মণের মত

লক্ষ্মণের মতে, গোলাপি বলে খেলার ক্ষেত্রে অস্ট্রেলিয়া অবশ্যই অভিজ্ঞতায় এগিয়ে থাকবে। তারা ভারতের থেকে অনেক বেশি পিঙ্ক টেস্ট খেলেছে। সেখানে গত নভেম্বরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত ঘরের মাঠে মাত্র ১টি পিঙ্ক টেস্ট খেলেছে। সেই কারণে বিদেশের মাটিতে ভারতের পিঙ্ক টেস্টে এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রথম দিনটা খুবই গুরুত্বপূণ, বলছেন লক্ষ্মণ।

পিঙ্ক টেস্টে প্রথম দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ

পিঙ্ক টেস্টে প্রথম দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতের একসময়ের ব্যাটিং ত্রাস বলেছেন, 'ব্যাটিং হোক বা বোলিং, অ্যাডিলেডে দিন রাতের পরিবেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম দিন কেমন খেলে সেটাই দলের জন্য সুর বেঁধে দেবে।'

লক্ষ্মণের পছন্দের দুই ওপেনার কারা

লক্ষ্মণের পছন্দের দুই ওপেনার কারা

সেই সঙ্গে ভারতীয় ওপেনিং কম্বিনেশন কী হওয়া উচিত, সেই নিয়েও জানিয়েছেন লক্ষ্মণ। তার মতে, রাহুল যেহেতু টেস্টে সুযোগ পেয়েছেন, তাই মায়াঙ্কের সঙ্গে রাহুলকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ওপেনিং জুটিতে দেখতে চাইছেন লক্ষ্মণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+