IND Wom vs AUS Wom: বাংলার দীপ্তির প্রথম ভারতীয় হিসেবে নজির! হরমনপ্রীতের ভারতকে হারিয়ে সিরিজ জমাল অস্ট্রেলিয়া

IND Wom vs AUS Wom: মহিলাদের টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়েছিল ভারত। যদিও হরমনপ্রীত কৌরের ভারতকে একদিনের আন্তর্জাতিক সিরিজে হোয়াইটওয়াশ করেছিল অজি প্রমীলা বাহিনী।

আজ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টি২০ সিরিজের দ্বিতীয় ম্য়াচ দেখতে হাজির ছিলেন ৪২ হাজার দর্শক। জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলতে পারতো ভারত। কিন্তু ব্যাটিং ব্যর্থতার জেরেই তা হলো না। সিরিজ ১-১ করল অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া।

IND Wom vs AUS Wom: বাংলার দীপ্তির প্রথম ভারতীয় হিসেবে নজির!

হরমনপ্রীতরা পরাস্ত হলেও প্রথম ভারতীয় হিসেবে এই ম্যাচেই নজির গড়লেন বাংলার দীপ্তি শর্মা। প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের টি২০ আন্তর্জাতিকে তিনি ১ হাজার রান ও শতাধিক উইকেট দখলের কীর্তি স্থাপন করলেন। আজ দলের হয়ে ২৭ বলে সর্বাধিক ৩০ রানের ইনিংস খেলেন দীপ্তি। সেই ফাঁকেই গড়লেন এই ঈর্ষণীয় নজির।

বল হাতেও তিনি ভরসা জোগালেন দলকে। ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে তিনি ২টি উইকেট দখল করলেন। যার ফলে ১০৩টি টি২০ আন্তর্জাতিক খেলা দীপ্তির নামের পাশে উইকেট-সংখ্যা ১১২। ব্যাট হাতে করেছেন ১০০১ রান, দুটি অর্ধশতরান রয়েছে। এদিন অ্যালিসা হিলি ও বেথ মুনিকে ফেরান দীপ্তি। টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া।

ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান তোলে। দীপ্তি সর্বাধিক রান করেছেন। শেফালি ভার্মা ১, স্মৃতি মান্ধানা ২৩, জেমাইমা রডরিগেজ ১৩, হরমনপ্রীত ৬, রিচা ঘোষ ২৩, পূজা বস্ত্রকার ৯, আমনজ্যোৎ কৌর ৪ রান করেন। শ্রেয়াঙ্কা পাতিল অপরাজিত থাকেন ৭ রানে। কিম গার্থ, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়েরহ্যাম ২টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। কেরিয়ারের ৩০০তম আন্তর্জাতিক ম্যাচে এলিস পেরি ২১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। অ্যালিসা হিলি ২৬, বেথ মুনি ২০, তাহলিয়া ম্যাকগ্রা ১৯, অ্যাশলে গার্ডনার ৭ রান করেন। ফোবি লিচফিল্ড ১২ বলে ১৮ রানে নট আউট থাকেন। শ্রেয়াঙ্কা ও পূজা একটি করে উইকেট নিয়েছেন।

হরমনপ্রীত কৌর বলেন, স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকা সত্ত্বেও ম্যাচটি ১৯ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এটাই সবচেয়ে বড় ইতিবাচক দিক। দেড়শো রান তোলার পরিকল্পনা থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। এরপরও যেভাবে উইকেট নিয়ে বোলাররা প্রতিপক্ষকে চাপে ফেলেছেন তাতে সন্তুষ্ট হরমনপ্রীত। মঙ্গলবার সিরিজ জয়ের লড়াইয়ে নামার আগে ফিল্ডিংয়ে কিছুটা উন্নতিও চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+