আগামী ১২ মাস আরও কঠিন সময় আসতে চলেছে, কেন এমন বললেন ওয়ার্নার
আগামী ১২ মাস আরও কঠিন সময় আসতে চলেছে, কেন এমন বললেন ওয়ার্নার
ক্রিকেটারদের জন্য আগামী ১২ মাস আরও কঠিন সময় আসতে চলেছে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ঢাকে কাঠি পড়ার আগে এমনটাই বললেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

কেন এমন মত ওয়ার্নারের
করোনা পরিস্থিতির কারণে জৈব সুরক্ষার পরিবেশে ক্রিকেটারদের কাছে সামনের ১২ মাস আরও কঠিন চ্যালেঞ্জ ছুঁডে় দেবে মনে করছেন ডেভিড। সদ্য আমিরশাহীতে প্রায় ৮০ দিন জৈব সুরক্ষা বলয়ে থেকে দেশে ফির এই মুহূর্তে জৈব সুরক্ষা বলয়ের মধ্য়ে রয়েছেন ওয়ার্নার। এরপর ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের খেলার কারণে জানুয়ারি পর্যন্ত তাঁকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হবে।

পরিবারকে মিস করছেন
মাসের পর মাস এভাবে জৈব সুরক্ষা বলয়ে খেলার কারণে ক্রিকেটারদের তাঁদের পরিবারকে ছেড়ে থাকতে হওয়ায় মানসিক চাপ তৈরি হচ্ছে। এই পরিস্থিতি তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন ওয়ার্নার।

আগামী ১২ মাস আরও কঠিন কেন মত ওয়ার্নারের
ওয়ার্নার জৈব সুরক্ষা বলয় নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, 'শেষ পাঁচ মাস বায়ো বাবল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ক্রিকেট খেলতে হয়েছে। আগামী ১২ মাস ক্রিকেটের ঠাঁসা সূচি থাকবে, ফলে আরও বেশি করে জৈব সুরক্ষায় থাকতে হবে। পরিবারের সঙ্গ ছেড়ে দীর্ঘ সময় এভাবে দেশ বিদেশে ঘুরে জৈব সুরক্ষা বলয়ে হোটেল বন্দি থেকে দিনের পর দিন ক্রিকেট খেলে যাওয়া কঠিন চ্যালেঞ্জ।'

বিশ্বকাপে ফোকাস ওয়ার্নারের
সেই সঙ্গে ২০২১ ও ২০২২ সালে দুটি টি-২০ ক্রিকেট বিশ্বকাপকে এখন ফোকাস করে এগোতে চাইছেন ওয়ার্নার। করোনা ধাক্কার কারণে ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২১ সালে হবে। সেক্ষেত্রে ২০২১ সালে ভারতে মাটিতে বিশ্বকাপ হবে। পরে ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ হওয়ার পরিকল্পনা রয়েছে। এই দুই টি-২০ বিশ্বকাপ খেলা নিয়ে এখন লক্ষ্য তৈরি করছেন অজি ওপনার।












Click it and Unblock the Notifications