শামি-উমেশ-বুমরাহহীন বোলিংয়ে নেতৃত্ব নিয়ে সফল সিরাজ, সতীর্থকে কীভাবে ওয়েলকাম করলেন বুমরাহ

শামি-উমেশ-বুমরাহহীন বোলিংয়ে নেতৃত্ব নিয়ে সফল সিরাজ, সতীর্থকে কীভাবে ওয়েলকাম করলেন বুমরাহ

নেই ইশান্ত নেই ভুবনেশ্বর! অ্যাডিলেডের পর নেই শামি, চোটের তালিকা দীর্ঘ হতে অজিভূমে টেস্ট সিরিজ খেলতে এসে একে একে উমেশ-জাদেজা-অশ্বিন-বুমরাহকে হারিয়েছে ভারত! ডনের দেশে বিদেশ সফরে গিয়ে ভারত যেন মিনি হাসপাতাল। যেখানে বোলিং বিভাগে একের পর এক চোট আঘাতে ব্রিসবেন ভারতের দল নামানো নিয়েই চাপ তৈরি হয়েছিল।

শামি-উমেশ-বুমরাহহীন বোলিংয়ে নেতৃত্ব নিয়ে সফল সিরাজ, সতীর্থকে কীভাবে ওয়েলকাম করলেন বুমরাহ

সেখানেই মাত্র ২ টেস্টের অভিজ্ঞতা নিয়ে বোলিংয়ে নেতা হয়ে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সফল মহম্মদ সিরাজ। শার্দুল-সাইনি-সিরাজ, পেসবিভাগের এই ত্রয়ীর সঙ্গে স্পিন বিভাগে ওয়াশিংটন সুন্দর। এই বোলিং নিয়েই অজিদের দুই ইনিংসেই চাপে রাখল ভারত। সৌজন্য গাব্বায় দ্বিতীয় ইনিংসে ৭৩ রানে মহম্মদ সিরাজের ৫ উইকেট। সঙ্গী শার্দুলের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪ উইকেট।

কোনঠাসা অবস্থায়, চোট আঘাত নিয়ে ভারতীয় বোলিং যখন জেরবার! সেই পরিস্থিতিতে নবাগত সিরাজের এমন পারফর্ম্যান্স ক্রিকেটদুনিয়ায় তাঁকে নিয়ে চর্চা শুরু। অজিভূমে টেস্ট সিরিজে নামার আগে বাবাকে হারানো থেকে সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হওয়া। সব প্রতিকূলতাকে পিছনে ফেলে গাব্বায় পাঁচ উইকেট নিয়েছেন সিরাজ। যারপর ভারতীয় পেসারের দায়বদ্ধতাকে বাহবা জানাচ্ছে তামাম ক্রিকেট দুনিয়া।

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনব এক দৃশ্য। ব্রিসবেন এদিন পাঁচ উইকেট নিয়ে ড্রেসিংরুমে ফেরার সময়, চোটের কারণে চতুর্থ টেস্টে খেলতে না পারা জসপ্রীত বুমরাহ সিরাজকে জড়িয়ে ধরেন।

বুমরাহ-শামি-উমেশদের অনুপস্থিতিতে গাব্বায় সিরাজই ভারতীয় বোলিংয়ের নেতা ছিলেন। প্রথমবার এই দায়িত্ব পেয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন।

এরপর তাঁকে জড়িয়ে ধরে ওয়েলকাম করেন বুমরাহ। সিরাজ-বুমরাহের এই দৃশ্য নিয়ে নেটিজেনদের মধ্য়ে ইতিমধ্য়েই চর্চা শুরু। নবাগত সিরাজের পাঁচ উইকেট পাওয়ার দিনে, তাঁকে জড়িয়ে ধরে বুমরাহের এই ওয়েলকাম জানানোর প্রশংসা করছে ক্রিকেট ফ্যানেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+