মেলবোর্নে ভারতীয় দল গঠন নিয়ে বড় ইঙ্গিত দিল বিসিসিআই, কারা থাকছেন দেখে নিন

মেলবোর্নে ভারতীয় দল গঠন নিয়ে বড় ইঙ্গিত দিল বিসিসিআই, কারা থাকছেন দেখে নিন

অ্যাডিলেডে হাত ভাঙায় মেলবোর্নে নেই শামি। হাতের হাড়ে চিড় ধরায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে শামিকে। ফলে মেলবোর্নে মাঠে নামার ক্ষেত্রে ভারতীয় পেস ব্রিগেডের কম্বিনেশন কী হবে,সেই নিয়ে কৌতুহল তুঙ্গে। ম্যাচের ৪৮ ঘন্টা আগে এবার দলগঠন নিয়ে বড় ইঙ্গিত দিল বিসিসিআই।

বোলিংয়ে নেই ইশান্ত, এরপর চোট শামির

বোলিংয়ে নেই ইশান্ত, এরপর চোট শামির

চোট সেরে উঠলেও তাঁকে নিয়ে ঝুঁকি না নেওয়ার কারণে এবছর অজিভূমে নেই ইশান্ত শর্মা। অভিজ্ঞ ইশান্তের পর শামির ছিটকে যাওয়ার কারণে ভারতীয় দলের পেসবিভাগে বড় শূন্যতা তৈরি হয়েছে।

শামির পরিবর্তে কাকে দেখা যাবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে

শামির পরিবর্তে কাকে দেখা যাবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে

শামির পরিবর্তে সিরিজে ফেরার লক্ষ্যে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতের সামনে বাজি এবার মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনি। দুই পেসারই এখনও আন্তর্জাতিক টেস্ট খেলেলনি। দুজনের মধ্য়ে মেলবোর্নে কে সুযোগ পাবেন, সেই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।

বোর্ড কী ইঙ্গিত দিল

বোর্ড কী ইঙ্গিত দিল

এর মাঝেই এবার দুই পেসারের ছবি পোস্ট করে 'রেডি টু ডেলিভার' লিখল বিসিসিআই। যার অর্থ করলে দাঁড়ায় লড়াইয়ের জন্য তৈরি। এক্ষেত্রে নভদীপ সাইনি ও মহম্মদ সিরাজ দুই পেসারেরই ছবি পোস্ট করা হয়েছে। সেক্ষেত্রে বুমরাহের সঙ্গে কি এই দুই পেসার মেলবোর্নে ভারতীয় পেস বিভাগে খেলতে চলেছেন?

কাকে বসানো হতে পারে

কাকে বসানো হতে পারে

এমনটা হলে অ্যাডিলেডে পিঙ্ক টেস্টে ৩টি উইকেট পাওয়া উমেশকে বসানো হতে পারে। তবে দলের সূত্রে বুমরাহ, উমেশ ও সাইনি শুরু করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে কনকাসনের চোট সারিয়ে নেটে ফিরেছেন জাদেজা। ফলে দ্বিতীয় টেস্টে তিনি ফিরছেন। এবার অশ্বিনের সঙ্গে কি তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে। সেক্ষেত্রে ৩ পেসার দুই স্পিনার, নাকি চার পেসার এক অলরাউন্ডার নিয়ে বক্সিং ডে টেস্টে ভারত বোলিং আক্রমণ সাজায় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+