বিরাট-রাহুলের লড়াইয়েও লজ্জার হার, দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

বিরাট-রাহুলের লড়াইয়েও লজ্জার হার, দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

ভারতকে পর্যুদস্ত করে দ্বিতীয় ওডিআই জিতে নিল অস্ট্রেলিয়া। সিডনিতে দ্বিতীয় ওডিআইয়ে বিরাট অ্যান্ড কোম্পানিকে ৫১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড অ্যারন ফিঞ্চদের। এদিন সিডনিতে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জিতল অজিব্রিগেড। সিডনিতে প্রথম ওডিআইতে ৬৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৫১ রানে হার ভারতীয় দলের কাছে জোর ধাক্কা। বোলিং বিপর্যয়তেই সিরিজ হাতছাড়া মেন ইন ব্লু'র।

বিরাট-রাহুলের লড়াইয়েও লজ্জার হার, দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

ম্যাচে এদিন টস জিতে প্রথমে ব্যাট করে পাঁচ ব্যাটসম্যানের দুরন্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ভারতকে জয়ের জন্যে ৩৯০ রানের টার্গেট ছুঁড়ে দেয়। এই রান তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন স্টিভ স্মিথ ১০৪ রান হাঁকিয়ে দলকে রানের পাহাড়ে পৌঁছে দিন। স্মিথের সেঞ্চুরি ছা়ড়া অ্যারন ফিঞ্চ ৬০, ডেভিড ওয়ার্নার ৮৩, মার্নাস লাবুসানে ৭০ ও গ্লেন ম্যাক্সওয়েল ৬৩ রান হাঁকান। সিডনিতে এই নিয়ে টানা দুটি ওডিআইয়ে সেঞ্চুরি হাঁকালেন স্মিথ। প্রথম ম্যাচে ১০৫ রান হাঁকানোর পর এদিন ১০৪ রান হাঁকিয়ে আউট হন। ম্যাচের সেরা হয়েছেন স্মিথ।

পাহাড় প্রমাণ এই রান তাড়া করতে নেমে ভারতের হয়ে বিরাট-রাহুল চেষ্টা করেছিলেন। ধৈর্য্য ধরে ইনিংস গড়লেও ভারত অধিনায়ক বিরাট কোহলি এদিন সেঞ্চুরি হাতছাড়া করলেন। ৮৭ বলে ৮৯ রান হাঁকিয়ে বিরাট হ্যাজেলউডের শর্ট বলে মিড উইকেটে হেনরিকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। লোকেশ রাহুল ৬৬ বলে ৭৬ রান হাঁকালেও শেষ রক্ষা হল না। হার্দিক শেষ দিকে ২৮ রান যোগ করেন।

শেষ পর্যন্ত দুই দলের পেসাররাই সিরিজে পার্থক্য গড়ে দিলেন। সিডনিতে দুই ম্যাচেই যেখানে ভারতীয় বোলাররা উইকেট নিতে ব্যর্থ, সেখানে উইকেটের ছন্দে থেকে কামিন্স-হ্যাজেলউডরা দলকে ২-০ এগিয়ে দিয়ে, সিরিজ জিতে নিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+