ভারত বনাম অস্ট্রেলিয়া: সিডনিতে ধোনিকে ছুঁতে পারেন রাহানে

ভারত বনাম অস্ট্রেলিয়া: সিডনিতে ধোনিকে ছুঁতে পারেন রাহানে

নতুন বছরে ভারতীয় দলের ক্রিকেট মাঠে নামা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। বৃহস্পতিবার থেকে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ভারত। আর এই টেস্টেই মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে অজিঙ্ক রাহানে।

ধোনির রেকর্ড ছুঁতে পারেন রাহানে

ধোনির রেকর্ড ছুঁতে পারেন রাহানে

অজিভূমে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন রাহানে। ব্যাটে শতরান হাঁকানোর পাশাপাশি অধিনায়ক রাহানের সিদ্ধান্তগুলো নজর কেড়েছে। এবার, ধোনির রেকর্ড ছোঁয়ার সুযোগের সামনে অজিঙ্ক।

ধোনির রেকর্ড

ধোনির রেকর্ড

২০০৮ সালে অনিল কুম্বলের পরবর্তী সময়ে টেস্টে অধিনায়ক হিসেবে ধোনি দায়িত্ব নেন। এরপর ভারতকে টানা ৪টি টেস্ট জিতিয়েছিলেন। ধোনিই ভারতের একমাত্র টেস্টে অধিনায়ক, যিনি নেতা হিসেবে অভিষেকের পর টানা ৪টি ম্যাচ জেতার নজির গড়েছেন।

রাহানের সামনে বড় সুযোগ

রাহানের সামনে বড় সুযোগ

এবার এই নজির স্পর্শ করার সামনে দাঁড়িয়ে রাহানে। ২০১৭ সালে বিরাটের অনুপস্থিতিতে রাহানে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অধিনায়ক হন। এরপর ২০১৮ সালে আফগানিস্তান ও ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আর এই তিন টেস্টেই ভারত জয়ের মুখ দেখেছে। এবার অধিনায়ক হিসেবে টানা চার ম্যাচ জিততে পারলে ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলবেন রাহানে।

ভারতীয় সময় কখন ম্যাচ শুরু

ভারতীয় সময় কখন ম্যাচ শুরু

৭ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় টেস্টে ঢাকে কাঠি। ভারতীয় সময় সকাল পাঁচটা থেকে ম্যাচ দেখা যাবে। চার ম্যাচের ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ২ ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+