ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাটের বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন অ্যাডাম জাম্পা

ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাটের বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন অ্যাডাম জাম্পা

বিরাট এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান,সেটা নতুন করে বলার কিছু নেই। তবে রানমাস্টার বিরাটকে এদিন রাজকোটে আউট করে ওডিআইয়ে কোহলির বিরুদ্ধে সফলতম স্পিনার হয়ে গেলেন অ্যাজাম জাম্পা।

ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাটের বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন অ্যাডাম জাম্পা

রাজকোটে এদিন ৭৮ রানে ব্যাটিং করার সময় জাম্পার বলে বড় শট খেলতে যান বিরাট। এরপর বাউন্ডারির সামনে অজিদের দুই ফিল্ডারের রিলে ক্যাচ। অ্যাস্টন আগার ক্যাচ ধরে তা স্টার্কের দিকে ছুঁড়ে দেন। স্টার্ক ক্যাচটি সম্পূর্ণ করে বিরাটকে আউট করেন।

এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অজিদের লেগস্পিনার জাম্পার বিরুদ্ধে বিরাট ৭ বার আউট হলেন। যার মধ্যে ওডিআইয়ে জাম্পা বিরাটকে ৫ বার আউট করলেন। তিনিই এখন ওডিআইয়ে বিরাটের বিরুদ্ধে সবচেয়ে সফল স্পিনার। জাম্পার পর বিরাটের বিরুদ্ধে সফলতম স্পিনার গ্রেম সোয়ান। ইংল্যান্ডের প্রাক্তন এই স্পিনার বিরাটকে ওডিআই ক্রিকেট ৪ বার আউট করেছিলেন।

সেই সঙ্গে ওডিআইয়ে বিরাটের বিরুদ্ধে সবচেয়ে বেশি বার উইকেট পাওয়ার ক্ষেত্রে জাম্পা দ্বিতীয় স্থানে রয়েছেন।

একনজরে ওডিআইয়ে সর্বাধিক বার বিরাটের উইকেটশিকারী যারা
১) রবি রামপাল- ৬ বার।
২) থিসারা পারেরা, অ্যাডাম জাম্পা, টিম সাউদি- বিরাটকে ৫ বার করে আউট করেছেন।
৩) জেসন হোল্ডার, গ্রেম সোয়ান, ঝাই রিচার্ডসন ও সুরাজ রণদীভ- ৪ বার করে বিরাটকে আউট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+