IND vs AUS 5th T20I: ভারতের হয়ে ফিল্ডিং করলেন আম্পায়ারও! অল্পের জন্য বড় আঘাত থেকে পেলেন রক্ষা, দেখুন ভিডিও

IND vs AUS 5th T20I: রবিবার বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪-১ ফলে সিরিজ জিতে ‌নিয়েছে ভারত। অজিদের বিরুদ্ধে ছয় রানে রুদ্ধশ্বাসভাবেই ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১০ রান‌, কিন্তু অর্শদীপ সিং ৩ রানের বেশি খরচ করেননি। একইসঙ্গে তুলে নেন একটি উইকেটও। কিন্তু ভারতের ফিল্ডিং করে দিলেন আম্পায়ারও।

ভারত অস্ট্রেলিয়া শেষ টি ২০ ম্যাচে শেষ ওভারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জয়ের জন্য মরিয়া থাকা অজিরা কোনও ভাবেই শেষ ওভারে অর্শদীপের বলে সুবিধা করতে পারছিল না। ২০তম ওভারের প্রথম দুটি বলে কোনও রান দেননি অর্শদীপ। তৃতীয় বলে ম্যাথু ওয়েজ (১৫ বলে ২২) আউট হয়ে যান। ফলে সমীকরণ দাঁড়ায় ৩ বলে ১০ রান দরকার।

IND vs AUS 5th T20I

ওভারের পঞ্চম বলটিতে সপাটে চালান অজি ব্যাটসম্যান এলিস, কিন্তু বিধি বাম, নিশ্চিত বাউন্ডারি আটকে গেল আম্পায়ারের গায়ে লেগে। টিভিতে স্পষ্ট দেখা যায় এলিসের সোজা মারা শট চকিতে গিয়ে আঘাত করে আম্পায়ারপ বীরেন্দর শর্মার পায়ের উপরের অংশে। ঠিক সময় সরে যেতে ব্যর্থ হ‌ন তিনি। কিন্তু শরীরে যে অংশে বলটি লাগে, একটু এদিক ওদিক হলেও বড় বিপদ ঘটতে পারত।

কথায় আছে কারোর পৌষমাস কারোর সর্বনাশ। আম্পায়ার বাউন্ডারি বাঁচিয়ে দেওয়ায় সেই বলে মাত্র ১ রান করতে পারেন এলিস। যা কার্যত সুবিধা করে দেয় ভারতেরই। সেই বলে চার হলে খেলার ফল অন্যরকম হতেই পারত। শেষ তিনটি বলে একটি করে রান নিয়ে মোট তিন রানই যোগ করতে সক্ষম হয় অজিরা।


রবিবার বেঙ্গালুরুতে টি ২০ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তোলে ভারত।
অজিরা শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। ৬ রানে ম্যাচ জিতে ৪-১ সিরিজ পকেটে পোড়ে সূর্যকুমার যাদবের ভারত।জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল। কিন্তু মাত্র ৩ রান দেন অর্শদীপ। শেষ ওভারে স্নায়ু ধরে রেখে দুর্দান্ত বল করে ভারতকে ৬ রানে ম্যাচ জেতান।

দুধের স্বাদ অনেকটা ঘোলে মেটানোর মতই হল ভারতের। বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে হারের বদলা টি ২০ সিরিজেই নিল টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+