IND vs AUS 5th T20I: মুকেশের তিন উইকেট, অস্ট্রেলিয়াকে টি ২০ সিরিজে ৪-১ ব্যবধানে হারাল ভারত

IND vs AUS 5th T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ ভারত পকেটে পুরে ফেলেছিল রায়পুরেই। আজ বেঙ্গালুরুতে পঞ্চম টি ২০ আন্তর্জাতিক মেন ইন ব্লু জেতার ফলে সিরিজ জয়ের ব্যবধান হলো ৪-১।

টস হেরে ব্যাট করতে নেমে অজিদের সামনে জয়ের জন্য ১৬১ রানের টার্গেট রেখেছিল ভারত। শেষ ওভারে জিততে দরকার ছিল ১০ রান। যদিও শেষ অবধি অস্ট্রেলিয়া ম্যাচ হেরে যায় ৬ রানে। অর্শদীপ সিং শেষ ওভারে ৩ রান দেন, তুলে নেন ১টি উইকেট।

IND vs AUS 5th T20I: মুকেশের তিন উইকেট

২০তম ওভারের প্রথম দুটি বলে কোনও রান দেননি অর্শদীপ। তৃতীয় বলে ম্যাথু ওয়েজ (১৫ বলে ২২) আউট হয়ে যান। ফলে সমীকরণ দাঁড়ায় ৩ বলে ১০ রান দরকার। শেষ তিনটি বলে একটি করে রান নিয়ে মোট তিন রানই যোগ করতে সক্ষম হয় অজিরা। ফলে সূর্যকুমার যাদবের ভারত টানা দুটি টি ২০ জিতে পা রাখছে দক্ষিণ আফ্রিকায়।

অস্ট্রেলিয়ার হয়ে তিনে নামা বেন ম্যাকডারমট পাঁচটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫৪ রান করলেন। ট্রাভিস হেড ২৮, জোশ ফিলিপ ৪, অ্যারন হার্ডি ৬, টিম ডেভিড ১৭, ম্যাথু শর্ট ১৬, বেন ডোয়ারশুইস ০ রানে আউট হন। নাথান এলিস ৪ ও জেসন বেহরেনডর্ফ ২ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে।

ফিলিপের উইকেটটি নেওয়ার পাশাপাশি ১৭তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে শর্ট ও ডোয়ারশুইসকে ফেরান মুকেশ। তিনি ৪ ওভারে ৩২ রান খরচ করে নিলেন ৩ উইকেট। রবি বিষ্ণোই ৪ ওভারে ২৯ ও অর্শদীপ ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ১টি উইকেট।

এর আগে, ভারত ৮ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছিল। শ্রেয়স আইয়ার ৩৭ বলে ৫৩ রান করেন। ২১ বলে ৩১ করেন অক্ষর। যশস্বী জয়সওয়াল ২১, ঋতুরাজ গায়কোয়াড় ১০, সূর্যকুমার যাদব ৫, রিঙ্কু সিং ৬, জিতেশ শর্মা ২৪, রবি বিষ্ণোই ২ রান করেন। অর্শদীপ অপরাজিত ছিলেন ২ রানেষ জেসন বেহরেনডর্ফ ও বেন ডোয়ারশুইস দুটি করে উইকেট নেন।

সিরিজের প্রথম দুটি টি ২০ আন্তর্জাতিকে জিতেছিল ভারত। তৃতীয় টি ২০ আন্তর্জাতিক জিতে সিরিজ টিকিয়ে রাখতে পারলেও শেষ দুটি ম্যাচে পরাস্ত হয়েই দেশে ফিরছে অজিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+