ফুটবলের 'নো লুক গোল'-এর মতো ক্রিকেটে 'নো লুক সিক্স', ভারতীয় ক্রিকেটারের মেগা ছক্কার ভিডিও ভাইরাল

ফুটবলের 'নো লুক গোল'-এর মতো ক্রিকেটে 'নো লুক সিক্স', ভারতীয় ক্রিকেটারের মেগা ছক্কার ভিডিও ভাইরাল

'নো লুক গোল' বা 'নো লুক পাস'। ফুটবলে গোলকিপারের দিকে না তাকিয়ে বল জালে রাখা বা সতীর্থের দিকে না তাকিয়ে বলে পাস দেওয়ার মুহূর্তেকে 'নো লুক গোল' ও 'নো লুক পাস' বলা হয়। কিন্তু ক্রিকেটে 'নো লুক সিক্স!'?

পিচের দিকে তাকিয়েই ছক্কা হাঁকান সুন্দর

পিচের দিকে তাকিয়েই ছক্কা হাঁকান সুন্দর

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ঠিক এই ঘটনাই ঘটেছে। যেখানে বলের দিকে না তাকিয়ে পিচের দিকে তাকিয়েই ছক্কা হাঁকান সুন্দর।

অভিষেক টেস্টে দুরন্ত হাফ সেঞ্চুরি

অভিষেক টেস্টে দুরন্ত হাফ সেঞ্চুরি

ম্যাচে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ৬২ রানের ইনিংসে ভর করে ভারত ৩৩৬ রানে স্কোর সংগ্রহ করতে পারে। কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে সুন্দর লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেন। ১৪৪ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্য সুন্দর ইনিংস সাজান। ইনিংসে একাধিক ভালো শট খেলেছেন।

নো লুক সিক্স

তার মধ্যে সুন্দরের 'নো লুক সিক্স'-র ভিডিও এখন ভাইরাল। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে,ন্যাথান লায়নের একটি বলে স্লগ সুইপ করে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন সুন্দর।

সুন্দরের শট নিয়ে তারিফ শুরু

সুন্দরের শট নিয়ে তারিফ শুরু

অবাক করা ব্যাপার শট মারার ক্ষেত্রে ভারতীয় স্পিনার, বলের দিকে নয়, পিচের দিকে তাকিয়ে ছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া সুন্দরের এই ভিডিও পোস্ট করতেই ফ্যানেরা সুন্দরের তারিফ করছেন। সেই সঙ্গে শট হাঁকানোর সময় সুন্দরের আত্মবিশ্বাস নিয়েও প্রশংসা তুঙ্গে।

একনজরে গাব্বায় সুন্দরের পারফর্ম্যান্স

একনজরে গাব্বায় সুন্দরের পারফর্ম্যান্স

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৩ উইকেট নেওয়ার পর রান তাড়া করতে নেমে ব্যাটে ওয়াশিংটন সুন্দর ৬২ রান হাঁকান। শার্দুল ঠাকুর-ওয়াশিংটন সুন্দরের ১২৩ রানের পার্টনারশিপে ভর করেই ভারত ম্যাচে প্রত্যাবর্তন করে। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ভারতের থেকে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে এগিয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+