IND vs AUS 4th T20I:ম্যাক্সওয়েলহীন অজিদের হারিয়ে সিরিজ জয়ই লক্ষ্য ভারতের, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
শুক্রবার চতুর্থ টি২০ ম্যাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ভারত। গুয়াহাটিতে হারের ধাক্কা কাটিয়ে রায়পুরে জয়ের খোঁজে মেন ইন ব্লু। এই ম্যাচ জিতে সিরিজের ভাগ্য নির্ধারণ এক ম্যাচ আগেই করতে ফেলতে চাইছে ভারতীয় দল। প্রথম দুই ম্যাচে জিতলেও গুয়াহাটির বর্ষাপাড়ার মাঠে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ে ফেরে অজিরা। বলা ভালো ম্যাক্সওয়েলের ব্যাটেই হারে ভারত।
তবে তৃতীয় ম্যাচে হার এখন অতীত। চতুর্থ ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে মরিয়া সূর্যকুমার যাদবের দল। এই ম্যাচের আগেই বিয়ে পর্ব মিটিয়ে ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন মুকেশ কুমার। তৃতীয় ম্যাচে বিবাহের জন্য ছুটি নিয়েছিলেন ভারতীয় দলের এই পেসার। তাঁর পরিবর্তে খেলেছিলেন আভেশ খান। মুকেশ দলে আসায় ফের হয়ত ভারতীয় দলের প্রথম একাদশে রদবদল হবে।

এই ম্যাচে ভারতীয় দলের স্কোয়াডে ফিরেছেন শ্রেয়স আইয়ার। এই প্রসঙ্গে রবি বিষ্ণোই বলেন, শ্রেয়স আইয়ারের আগমন একটি বিশাল পার্থক্য তৈরি করবে। টি২০ ক্রিকেটে যে ধরনের খ্যাতি তিনি বহন করেন এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় তিনি যে ধরনের ফর্মে ছিলেন, তা আমাদের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে।
ভারতীয় দলের বোলিং নিয়ে তৃতীয় ম্যাচেই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ৪ ওভারে ৬৮ রান খরচ করে রীতিমতো উদ্বেগ সৃষ্টি করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। এই ম্যাচে তাঁর পরিবর্তে দীপক চাহারকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে আভেশকে রিজার্ভে পাঠিয়ে প্রথম একাদশে আনা হতে পারে মুকেশকে।
অস্ট্রেলিয়া দলেও রদবদল হবে। কারণ গত ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল সহ মার্কাস স্টইনিস এবং জস ইনগ্লিস দেশে ফিরে গিয়েছেন। এই ম্যাচে ক্রিস গ্রিনের অভিষেক হতে পারে। পাশাপাশি দলের প্রথম একাদশে দেখা যেতে পারে জশ ফিলিপে বান বেন ম্যাকডারমোটের মধ্যেএকজনকে।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে বেহরেনডর্ফ বলেন, 'সাধারণত এখানে প্রথমে বোলিং সম্পর্কে কথা হয় কারণ একবার শিশির শুরু হলে পরিস্থিতি কিছুটা বদলে যায়। আমি মনে করি ভারতে নৈশলোকে ক্রিকেট খেলা বেশিরভাগ দলের জন্য এটাই কৌশল। টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়, তবে আমি মনে করি উভয় পক্ষই সম্ভবত প্রথমে বোলিং করতে চাইবে।'
রায়পুরের মাঠের বাউন্ডারি এশিয়ার মধ্যে বৃহত্তম। এখনও পর্যন্ত এই মাঠে একটি মাত্র টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে সেই ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে ১০৮ রানে হারায়। তবে এই মাঠে রান সহায়কই উইকেট হয়।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গাইকোয়াড, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং বা দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ অথবা আভেশ খান, মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশঃ অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, ম্যাথু শর্ট, বেন ম্যাকডারমোট, টিভ ডেভিড, ম্যাথু ওয়েড, ক্রিস গ্রিন, বেন ডারসুইস, ন্যাথান এলিড, বেহেরেনডর্ফ, তনভীর সাংঘা।












Click it and Unblock the Notifications