IND vs AUS 3rd T20I: সূর্যকুমার পয়া মাঠে মাইলস্টোন স্পর্শের মুখে, গুয়াহাটির পরিসংখ্যানে এগিয়ে অস্ট্রেলিয়া

IND vs AUS 3rd T20I: গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কাল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। এই ম্যাচ জিতলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে সূর্যকুমার যাদবের ভারত।

প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে এবং দ্বিতীয় ম্যাচে রান তাড়া করে অস্ট্রেলিয়া পরাস্ত হয়েছে। তবে গুয়াহাটির পরিসংখ্যান কিছুটা হলেও অজিদের মনোবল বাড়ানোর পক্ষে যথেষ্ট।

IND vs AUS 3rd T20I: সূর্যকুমার পয়া মাঠে মাইলস্টোন স্পর্শের মুখে

২০১৭ সালের ১০ অক্টোবর এই স্টেডিয়ামে প্রথমবার টি ২০ আন্তর্জাতিকের আসর বসেছিল। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতে সমতা ফেরায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল। বিরাট কোহলির ভারত ২০ ওভারে ১১৮ রানে অল আউট হয়ে গিয়েছিল।

ভারতের প্রথম চার ব্যাটারকে সাজঘরে ফেরান জেসন বেহরেনডর্ফ। রোহিত শর্মা ৮, শিখর ধাওয়ান ২, বিরাট কোহলি ০ ও মণীশ পাণ্ডে ৬ রান করে আউট হন। ভারতের ২৭ রানে চার উইকেট পড়ে গিয়েছিল। বেহরেনডর্ফ ৪ ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নেন। অ্যাডাম জাম্পা নেন ২ উইকেট। জবাবে মোজেস হেনরিক্সের অপরাজিত ৬২ ও ট্রাভিস হেডের অপরাজিত ৪৮ রানের সৌজন্যে জেতে অজিরা।

বেনরেনডর্ফ গতকালের ম্যাচে খেলেননি। ট্রাভিস হেড খেলেননি প্রথম দুটি ম্যাচে। ডু অর ডাই দ্বৈরথে কাল তাঁরা অস্ট্রেলিয়ার একাদশে ফিরতে পারেন। ২০২০ সালের জানুয়ারিতে বৃষ্টির কারণে গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা টি ২০ আন্তর্জাতিক পরিত্যক্ত হয়ে যায়। কালকের ম্যাচে অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই।

গত বছরের অক্টোবরে এখানে শেষবার টি ২০ আন্তর্জাতিক হয়েছে। সেই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত তোলে ৩ উইকেটে ২৩৭। লোকেশ রাহুল ৫৭, রোহিত শর্মা ৪৩, বিরাট কোহলি ২৮ বলে অপরাজিত ৪৯, সূর্যকুমার যাদব ২২ বলে ৬১ ও দীনেশ কার্তিক ৭ বলে অপরাজিত ১৭ রান করেন।

জবাবে দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারের ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের দৌলতে তিন উইকেটে ২২১ রানের বেশি এগোতে পারেননি। কুইন্টন ডি কক ৪৮ বলে অপরাজিত ৬৯ রান করেছিলেন। অর্শদীপ সিং নিয়েছিলেন ২ উইকেট। ম্যাচের সেরা হন সূর্য। দেশের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ অপরাজেয় থেকেই জেতার হাতছানি এবার তাঁর সামনে।

শুধু তাই নয়, সূর্যকুমার যাদব কালকের ম্যাচে আরও এক গুরুত্বপূর্ণ মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। তিনি ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ২ হাজার রান পূর্ণ করতে পারেন। এ জন্য তাঁর প্রয়োজন ৬০ রান। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর মিলিয়ে টানা চারটি টি ২০ আন্তর্জাতিক হেরেছিল অস্ট্রেলিয়া। তারপর আর হারের হ্যাটট্রিকের সম্মুখীন হতে হয়নি। কাল সেই লজ্জা বাঁচানোর লড়াই ওয়েড-বাহিনীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+