IND vs AUS 3rd T20I: বর্ষাপাড়ায় ঝড় তুলে শতরান ঋতুরাজের, সিরিজ রক্ষা করতে অজিদের করতে হবে ২২৩ রান
প্রথম দুটি টি২০ ম্যাচে জয় পেয়েছে ভারত। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মঙ্গলবার গুয়াহাটিতে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে ঝড় তুললেন ঋতুরাজ গাইকোয়াড। শতরান করলেন ভারতীয় এই ব্যাটসম্যান। ২০ ওভার শেষে অস্ট্রেলিয়াকে ২২৩ রানের টার্গেট দিল ভারত।
গুয়াহাটির বর্ষাপাড়ার মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। মুকেশ কুমার বিয়ের জন্য ছুটিতে বাড়ি ফিরে যাওয়ায় এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান আভেশ খান। সিরিজে ২-০ ফলে এগিয়ে আছে ভারত।আর্শদীপ, আবেশ খান ও প্রসিদ্ধ কৃষ্ণার পেস ত্রয়ীতে আস্থা রাখছে দল। বাকি দল অপরিবর্তিত।

ব্যাটিং করতে নেমে সূচনাটা খুব একটা ভালো হয়নি ভারতীয় দলের জন্য। ওপেনার যশস্বী জয়সওয়াল রান পেলেন না। ৬ রানেই বেহরেনডফের বলে আউট হন তরুণ এই ব্যাটার। তিন নম্বরে ব্যাট করতে নেমে খাতা খুলতেই পারলেন না ঈশান কিষাণ। রিচার্ডসনের বলে আউট হলেন তিনি। দ্বিতীয় ম্যাচে যশস্বী বা ঈশান উভয়েই অর্ধশতরান করলেও এই ম্যাচে রান পেলেন না।
অধিনায়ক সূর্যকুমার যাদব শুরু থেকেই বর্ষাপাড়ার মাঠে ঝড় তোলার চেষ্টা করেন কিন্তু সূর্যের তেজ বেশিক্ষণ স্থায়ী হল না। ২৯ বলে ৩৯ রান করেই সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা দিয়ে। অন্য ওপেনার ঋতুরাজ অবশ্য আইপিএল খেলার মেজাজেই ব্যাট করতে থাকেন। প্রথমে অর্ধশতরান করে দলের স্কোর বোর্ডকে সচল রাখেন।
অর্ধশতরানের পরই ব্যাট হাতে ঝড় তোলেন ঋতুরাজ। অজি বোলারেদর কার্যত দিশেহারা করে দিলেন তিনি। ঝকঝকে এক শতরান এল তাঁর ব্যাট থেকে। ৫২ বলেই শতরান করলেন ঋতুরাজ। ৫৭ বলে ১২৩ রানে অপরাজিত থাকলেন ঋতুরাজ। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার এবং ৭টি ছক্কা দিয়ে তাঁর টি২০-তে এরআগে সর্বোচ্চ স্কোর ছিল ৫৮। প্রথম শতরান পেলেন টি২০ আন্তর্জাতিকে।
Maiden T20I CENTURY for @Ruutu1331 🔥🔥 #INDvAUS @IDFCFIRSTBank pic.twitter.com/FUxyBLEE3q
— BCCI (@BCCI) November 28, 2023
মিডল অর্ডারে নেমে তিলক ভার্মা তাঁকে যোগ্য সঙ্গ দিতে থাকেন। ৩১ রানে অপরাজিত থাকলেন তিলক। তিলক এবং ঋতুরাজ ১০০ রানের পার্টনারশিপও গড়ে তোলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ২২২ রান তুলল ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications